
বিরল থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনাকালে ১১নং পলাশবাড়ী ইউনিয়নের অন্তর্গত ৩নং ওয়ার্ডের ঝলঝলিয়ার মোড় ব্রীজের উপর হইতে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ২(দুই) বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি ১৫০সিসি সুজুকি মোটরসাইকেলসহ আসামী ১. মোঃ লিমন হোসেন রিংকু (৩১), ২. মোঃ আরমান হোসেন (২৮)দ্বয়কে হাতে নাতে গ্রেফতার করে বিরল থানার মামলা নং- ৭(৫)২০২৩ রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।