1. admin@auchsangbad.com : admin :
সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন এর ১৮ তম মৃত্যু বার্ষিকী পালিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন এর ১৮ তম মৃত্যু বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২৩১ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন-দিনাজপুরঃ নানান কর্মসুচীর মধ্য দিয়ে দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এ্যাড.আমজাদ হোসেনের ১৮ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।কর্মসুচীর মধ্যে ৯ মে ২০২৩ মঙ্গলবার সকালে সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের কর্নাইগ্রামে পারিবারিক কবরস্থানে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতার নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা বলেন স্মৃতিতে রবে সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মরহুম আমজাদ হোসেন। রাজনীতির মাঠে অনেক অবদান রয়েছে তার যা জেলা আওয়ামীলীগ কখনো ভুলবে না।তিনি অশ্রু কন্ঠে আরো বলেন দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর থেকে আওয়ামীলীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য হিসেবে জয়লাভ। দীর্ঘদিন দিনাজপুরে জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছন তিান। মরে গিয়েও আজ দিনাজপুর বাসীর অন্তরে জাগ্রত রয়েছেন বীরমুক্তিযোদ্ধা মরহুম আমজাদ হোসেন।এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রায়হান কবীর সোহাগ,দপ্তর সম্পাদক মনিরুজ্জামান জুয়েল,প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাজাহান নবেল, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, মরহুম আমজাদ হোসেনের ছেলে জেলা আওয়ামীরীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন বুল্লা, ১ নং চেহেলগাজী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জর্জিস সোহেল, সাধারণ সম্পাদক কাশেম আলী। দুপুরে সুইহারীস্থ বাস ভবনে মরহুম আমজাদ হোসেন ফাউন্ডেশন পরিচালনা পর্ষদের আয়োজনে মরহুমে রুহের আত্বার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও ৭শত দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। এসময় মরহুম আমজাদ হোসেন এর ছেলে ও জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন বুল্লা বলেন, দিনাজপুরে তখনো অনেক নেতা ছিলেন তার মাঝেও ১৯৭৩ সালে বঙ্গবন্ধু দিনাজপুরে এসে আমার বাবাকে মনোনয়ন দেন। এবং সে সময় আবার বাবা বিপুল ভোটে নির্বাচিত হোন। পরবর্তীতে আমার বাবা আবার মনোনয়ন পান এবং জাতীয় পার্টির প্রার্থীকে হারিয়ে পুনরায় নির্বাচিত হোন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন। দাযিত্ব পালন কালে সর্বদা মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করে গেছেন। তিনি চলে গেছেন কিন্তু রেখে গেছেন অনেক স্মৃতি। তিনি থাকবেন দিনাজপুর বাসীর অন্তরে। মরহুমের নাতি শওকত হোসেন বুল্লার ছেলে আরাফাত হোসেন তার দাদার আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুর বাসীর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ, ১৯৫২’র ভাষা আন্দোলন ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন সহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা। দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর থেকে আওয়ামীলীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য হিসেবে জয়লাভ। দীর্ঘদিন দিনাজপুরে জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে অগ্রনি ভুমিকা, স্বাধীনতা সংগ্রামে জীবন বাজী রেখে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন। পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ নামক স্বাধীনরাষ্ট্রে লাল সবুজের পতাকা উত্তলোনের অবদান রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!