1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
দিনাজপুর শহরকে পরিস্কার পরিচ্ছন্ন ও স্বাভাবিকভাবে পথ চলার ব্যবস্থা গ্রহণের দাবীতে জেলা প্রশাসক বরাবর মহিলা পরিষদের স্মারকলিপি - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

দিনাজপুর শহরকে পরিস্কার পরিচ্ছন্ন ও স্বাভাবিকভাবে পথ চলার ব্যবস্থা গ্রহণের দাবীতে জেলা প্রশাসক বরাবর মহিলা পরিষদের স্মারকলিপি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন-দিনাজপুর প্রতিনিধিঃ-
পরিস্কার পরিচ্ছন্ন ও স্বাভাবিকভাবে পথ চলার ব্যবস্থা করে দিনাজপুর শহরকে একটি নিরাপদ দুষণমুক্ত শহরে পরিণত করার এবং সরকারি প্রতিষ্ঠানের জায়গা গুলো দখল করে পেরাচি ঘেষে রাস্তা-ঘাট সংস্কার ও ড্রেনের উপর ঢালাই করে স্লাব বসিয়ে দোকানপাট তৈরি করে ফুটপাত বন্ধ করে যানজট সৃষ্টি করে চলাচলের রাস্তা বিপদে চলে জন সাধারণ এ কারণে অবৈধ উচ্ছেদ হওয়া উচিত ব্যাাটারি চালিত অটো রিক্সার নিয়ন্ত্রণ ও ভাড়া নির্ধারণের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা।স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ।
৯ মে(মঙ্গলবার)জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসক শাকিল আহমেদ বরাবর বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান ও সাধারণ সম্পাদক ড.মারুফা বেগম স্বাক্ষরিত আবেদন পত্রে বলা হয় বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর এর সংগঠক ও কর্মীবৃন্দ দীর্ঘদিন ধরে উদ্যোগের সাথে লক্ষ্য করছে যে,দিনাজপুর শহরের যেখানে-সেখানে উন্মুক্ত স্থানে ময়লা আবর্জনা ফেলে দিনাজপুর শহরকে ময়লার ভাগারে পরিণত করা হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তা-ঘাটেরও বেহাল অবস্থা। এই অবস্থায় সবচেয়ে বেশী শারীরিক অসুস্থতার শিকার হচ্ছেন বৃদ্ধ ও অন্তঃস্বত্বা নারী।ভাঙ্গা রাস্তা ও ডাস্টবিনের নোংরা দূর্গন্ধে পথচারীদের চলাফেরা করা কস্টসাধ্যই শুধু নয় বিপদজনক হয়ে পড়েছে।এছাড়া নিয়মিত ডাস্টবিন পরিস্কার না হওয়ায় রাস্তা জুড়ে ভাঙ্গা ডাস্টবিনের চারপাশে নোংরা ছড়ানো ছিটানো থাকে।এর ফলে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং কুকুরের উৎপাতও বেড়েছে।এতে পরিবেশ দূষিত হয়ে সাধারণ জনস্বাস্থ্যের ক্ষতি হচ্ছে।এবং গর্ভবতী ও প্রসূতি মায়ের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে।এ অবস্থায় প্রতিনিয়ত সাধারণ জনগণ দুর্ঘটনার শিকার হচ্ছে।
দিনাজপুর শহরে অটো রিক্সার দৌরাত্ম ও অনির্ধারিত ভাড়ার কারণে বিশেষ করে ভাড়া নির্ধারিত না থাকায় প্রায় অটো রিক্সা ও যাত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকছে। জন প্রতি না-কি রিজার্ভ এই বিষয়টি নির্ধারিত হলে জনগণ তথা নারী শিশুরা নির্বিঘ্নে পথ চলতে পারবে। অটো রিক্সার দৌরাত্ম্যের কারণে প্রায়শই অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে।এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে।কিন্তু কোন কার্যকরি উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না।এ জন্য আমরা এ বিষয় থেকে উত্তরণের আশু ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক মহোদয়ের সু-দৃষ্টি কামনা করছি।
এছাড়াও শহরের বিভিন্ন স্থানে বাড়ি-ঘর নির্মাণ ও সংস্কারের জন্য ইচ্ছে মতো রাস্তা দখল করে বালি,ইট,খোয়া,সিমেন্ট,রড রাখা হচ্ছে।যা যানবাহন ও মানুষ চলাচলে অন্তরায় এবং অবৈধভাবে স্থাপন করা চা ও ফলমূল দোকানপাট অপসারণের উদ্যোগ নিতে হবে।
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শহর পরিস্কার-পরিচ্ছন্ন ও স্বাভাবিকভাবে পথ চলার ব্যবস্থা করে দিনাজপুর শহরকে একটি নিরাপদ দূষণমুক্ত শহরে পরিণত করার এবং রাস্তাঘাট সংস্কার ও অটো রিক্সার বিষয়টির দিকে গভীর দৃষ্টি দেয়ার জন্য জোড় দাবী জানানো হয় স্মারকলিপিতে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মাহবুবা খাতুন,মিনতি ঘোষ,সাংগঠনিক সম্পাদক রুবিনা আকতার,প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক রুবি আফরোজ,শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রাজিয়া সুলতানা পলি,পরিবেশ সম্পাদক মওদুদা বেগম,সদস্য শুকলা কুন্ডু,প্রোগ্রাম এক্সিকিউটিভ নীপা শেঠ ও অফিস সহকারী মিনা দাস।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!