1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
সৌন্দর্যের নগরী রাসিক,নগরবাসীকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হয়নি - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

সৌন্দর্যের নগরী রাসিক,নগরবাসীকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হয়নি

  • প্রকাশের সময় : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১১৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ- রাজশাহী সিটি করপোরেশন এখন সৌন্দর্যের নগরী হিসেবে রূপ পেয়েছে।চোখ মেললেই দেখা যায় রাস্তার বিভাজনে বাহারী ফুলের গাছের সঙ্গে হরেক রকমের সড়কবাতি।যেন এক স্বপ্নপূরীর নগরী। সন্ধ্যা নামলেই নগরীর রাস্তা হয়ে ওঠে আলো ঝলমল। সঙ্গে নতুন প্রশস্ত সড়ক,ফ্লাইওভার আর পদ্মাপাড়ের বিনোদন কেন্দ্র দিয়ে সৌন্দর্যপ্রেমীদের মন জয় করে নিয়েছে রাজশাহী সিটি।আসন্ন সিটি নির্বাচনকে সামনে রেখে চলছে নগর উন্নয়নের হিসেব নিকাশ।সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে উন্নয়নের কাজ সব মহলে প্রশংসা কুড়ালেও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে অনেক অংশে পিছিয়ে তিনি।এবারের রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নির্বাচনেও লিটন আওয়ামী লীগের হয়ে মেয়র পদে লড়ছেন।
শেষবার ২০১৮ সালে নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করে ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন লিটন।তিনি নগরবাসীকে দিয়েছিলেন ৮২ প্রতিশ্রুতি। মেয়াদের শেষ সময়ে এসে মাত্র ১৪ প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছেন মেয়র লিটন।যদিও সেই ইশতেহারে এমন অনেক প্রতিশ্রুতি ছিল,যেগুলো মেয়রের কাজের আওতায় পড়ে না।এর পুরোভাগে ছিল কর্মসংস্থান।গ্যাস সংযোগের মাধ্যমে গার্মেন্ট শিল্প,বিশেষ অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা এবং বঙ্গবন্ধু হাই-টেক পার্ক দ্রুত বাস্তবায়ন করে লাখো মানুষের কর্মসংস্থানের কথা বলা হয়েছিল।তবে কর্মসংস্থানে তিন চমক দেখাতে পারেননি।এবারও নতুন করে কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দিতে চাইছেন তিনি।
রেশম কারখানা ও টেক্সটাইল মিল পূর্ণাঙ্গভাবে চালু, পাটকল সংস্কার,
কৃষিভিত্তিক শিল্প স্থাপন এবং কুটির শিল্পের সম্প্রসারণের কথাও উল্লেখ ছিল ইশতেহারে।তবে বাস্তবতা হলো– এই ৫ বছরে গার্মেন্ট শিল্প গড়ে তোলা যায়নি।বিশেষ অর্থনৈতিক জোনও রাজশাহীতে প্রতিষ্ঠিত হয়নি।বঙ্গবন্ধু হাই-টেক পার্ক নিয়ে তৎপরতা থাকলেও পুরোপুরি শেষ করা যায়নি।রেশম কারখানা পরীক্ষামূলকভাবে চালু হলেও পুরোদমে উৎপাদনে যেতে পারেনি।
পিপিপির ভিত্তিতে বিটিএমসির বন্ধ কারখানাগুলোর মধ্যে রাজশাহী টেক্সটাইল মিলও ফের চালুর অনুমোদন থাকলেও তা বাস্তবে রূপ পায়নি।পাটকল সংস্কারের প্রতিশ্রুতি পূরণ দূরের কথা, তা বন্ধই হয়ে গেছে। সরকারি উদ্যোগে কৃষিভিত্তিক শিল্প গড়ে ওঠেনি।হয়নি কুটির শিল্পের সম্প্রসারণ।

২০১৮ সালের লিটনের ইশতেহারের দ্বিতীয় দফায় ছিল শিক্ষা।এর মধ্যে ছিল রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্রুত বাস্তবায়ন,ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর,পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, নতুন একাধিক বালক ও বালিকা স্কুল-কলেজ নির্মাণ, পূর্ণাঙ্গ সংগীত,ইউনানী এবং আয়ুর্বেদিক মহাবিদ্যালয় স্থাপন,বিশ্বের প্রধান প্রধান ভাষা শিক্ষার ব্যবস্থা আর পুরো নগরীর নাগরিক কেন্দ্রগুলোকে ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনা।এর মধ্যে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও ক্যাম্পাসের কাজ শেষ করা যায়নি। ঢাকার দু’একটি নামি বেসরকারি স্কুলের শাখা রাজশাহীতে এসেছে।সরকারি হয়েছে কয়েকটি পুরোনো বেসরকারি স্কুল।এর বাইরে এই দফার আর কোনো প্রতিশ্রুতিই বাস্তবায়ন হয়নি।এমনকি নগরীকে ওয়াইফাই নেটওয়ার্কের আওতায়ও আনা যায়নি।
শেষবারের ইশতেহার অনুযায়ী, লিটন প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র এবং মাতৃসদন স্থাপন করে নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চেয়েছিলেন।দ্রুত শেষ করতে চেয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত রাজশাহী শিশু হাসপাতালের নির্মাণকাজ।প্রস্তাবিত পানি শোধনাগার প্রকল্প দ্রুত বাস্তবায়ন করে বিশুদ্ধ খাবার পানিও সরবরাহ করার কথাও ছিল সেখানে।বস্তিবাসীর জন্য আলাদা সুযোগ-সুবিধা সৃষ্টি করে তাদেরও জীবনমানের উন্নয়ন ঘটানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র ও মাতৃসদন তো হয়ইনি,উল্টো ‘গরিবের হাসপাতাল’ বলে পরিচিত রাজশাহী সিটি হাসপাতালটি বেসরকারি পরিচালনায় তুলে দেওয়া হয়।পরে সেই হাসপাতাল করোনার শুরুতেই বন্ধ হয়ে যায়।সম্প্রতি সিটি করপোরেশনের উদ্যোগে ফের চালু করা হয়েছে হাসপাতালটি। শিশু হাসপাতালের ভবন নির্মাণকাজ শেষ হয়েছে। তবে সেখানে এখনও পুরোদমে কাজ শুরু হয়নি। রাজশাহী ওয়াসার প্রস্তাবিত পানি শোধনাগার প্রকল্পের ঋণচুক্তি হলেও কাজ শুরু হয়নি।

লিটন গতবারের নির্বাচনী ইশতেহারে নিম্ন আয়ের মানুষের বসবাসের জন্য বহুতল ফ্ল্যাট নির্মাণ করে সহজ কিস্তিতে মালিকানা দেওয়ার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচিত হওয়ার পর বিষয়টি নিয়ে কোনো কাজই করেনি সিটি করপোরেশন। মুক্তিযোদ্ধা, শিক্ষক,আলেম ও সাংবাদিকদের জন্য আলাদা আবাসন এলাকা গড়ে তোলার প্রতিশ্রুতি ছিল ইশতেহারে।এর একটিও পূরণ হয়নি। প্রতিটি ওয়ার্ডে বিনোদন ও খেলার মাঠের কথা বলা হলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। বনগ্রাম এলাকায় শেখ রাসেল শিশুপার্ক স্থাপন করা হয়েছে। তবে নগরীর সব থেকে বড় বিনোদন কেন্দ্র শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা সংস্কারের নামে বন্ধ করে দেওয়া হয়েছে।সেখানে গড়ে তোলা হয়েছে রিসোর্ট, যা বেসরকারি মালিকানায় পরিচালনার উদ্যোগ নিয়েছে রাসিক।

তাঁর ইশতেহারে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল নগরের অবকাঠামো উন্নয়ন।এই দফার প্রতিশ্রুতি পূরণের সংখ্যাই বেশি। তবে এর মধ্যে নগরীর চারদিকে রিং রোড ও লেক নির্মাণের ঘোষণা থাকলেও রিং রোড হয়নি।নতুন লেক নির্মাণ না হলেও পুরোনোগুলো সংস্কারের কাজ হয়েছে। নগরীজুড়ে প্রয়োজনীয় সংখ্যক গণশৌচাগার নির্মাণের প্রতিশ্রুতির কিছুটা পূরণ হয়েছে।নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ফ্লাইওভার এবং ওভারপাস নির্মাণের প্রতিশ্রুতির মধ্যে দুটি ফ্লাইওভার দৃশ্যমান। আর দুটি ওভারপাস শেষ সময়ে উদ্বোধন হয়েছে।কেন্দ্রীয় শহীদ মিনার ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের যে প্রতিশ্রুতি ছিল তা বাস্তবে রূপ পায়নি। ইশতেহারে থাকা বঙ্গবন্ধু নভোথিয়েটারের কাজ চললেও শেষ হয়নি এখনও।খাস পুকুর ভরাট বন্ধের প্রতিশ্রুতি দিলেও সংরক্ষণের তালিকায় থাকা নগরীর একাধিক বড় পুকুর ভরাট করে ফেলা হয়েছে মেয়র লিটনের এই মেয়াদেই।তবে রাসিকের গুটিকয়েক ঠিকাদারের নিম্নমানের কাজে এখন রাস্তা ও বেহাল দশা

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!