
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ: ময়মনসিংহে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী রবীন্দ্র মেলার আয়োজন করা হয়েছে।
রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সোমবার (৮ মে) সকালে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি’র আয়োজনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরে ১৬২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সভাপতি হিসেবে ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান দিনব্যাপী রবীন্দ্র মেলার উদ্বোধন ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মেহেদী হাসান,শিল্পকলা একাডেমি কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, কলাকুশলীগণ ও অসংখ্য রবীন্দ্র ভক্ত।