
হিংসুক মানুষের আবিস্কৃত শ্রেষ্ঠ যন্ত্রের নাম ষড়যন্ত্র।আপনি উঠতে চাইলে পেছনে টেনে ধরবে।বড় কিছু করলে সমালোচনা করবে,আপনি স্বপ্ন দেখলে তারা আপনাকে হতাশ করবে।এতসব কিছুর মাঝেও আপনাকে বেঁচে থাকতে হবে টিকে থাকতে হবে,স্বপ্ন পুরন করতে হবে কারণ মানুষ অন্যের হাঁটুর জোরে হাঁটে না,সে নিজের পায়ে ভর করেই দৌড়ায়।আল্লাহ আপনাকে একটা খোলা মাঠ দিলো।এখন সেই মাঠে যদি আপনি অল্প খনন করেন,তবে আপনি একটা গর্ত করতে পারবেন।আরেকটু বেশি খনন করলে একটা পুকুর হবে।আরো বেশি খনন করলে বিশাল দিঘী হয়ে যাবে।আপনি যা খুশি করতে পারবেন।আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে,মাঠ দিয়েছে কিন্তুু সেই শক্তি দিয়ে মাঠকে গর্ত বানাবেন?পুকুর বানাবেন?নাকি দিঘী বানাবেন সেটা নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপর।
রেফারেন্স-দ্যা হিডেন পাওয়ার(০৪.০৫.২০২২)