1. admin@auchsangbad.com : admin :
দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৮০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ-
রাজশাহী দূর্গাপুর উপজেলায় প্রশাসনের স্বঘোষিত কেয়ার ট্রেকার রাকিবুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে কাজ করেন।অনেক সময় আবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সেজে ভেকু দালালদের সাথে সরাসরি মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধ পুকুর বৈধ করছেন।আর পুকুর খনন ও রাস্তা নষ্ট করে মাটি বিক্রির লিখিত ও মৌখিক অনুমতি দিয়ে উপজেলায় প্রায়২০০ বিঘা ফসলি জমিতে পুকুর খনন করিয়েছেন তিনি।

উপজেলার বিভিন্ন পুকুর খনন ব্যক্তির কাছে চাঁদা নিয়ে নির্বাহী কর্মকর্তার পিএস পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছে দেদারসে।দীর্ঘদিনের অনুসন্ধানে একজন গণমাধ্যম কর্মীর হাতে তার চাঁদাবাজির সত্যতা জানতে পারেন।এবিষয়ে আরও খোঁজ খবর নিলে ওই প্রতারকের কল রেকর্ড সহ নানান অপকর্মের অভিযোগ উঠে এসেছে।দুর্গাপুর উপজেলার এক পুকুর খননকারী বলেন,রাকিবুল আমার কাছ থেকে ১ লক্ষ টাকা দাবি করেন।টাকা দিতে অস্বীকার গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা কে নিয়ে এসে আমার গাড়ি ভাংচুর করে এবং ব্যাটারি খুলে নিয়ে যায়।পরে ব্যাটারি নেওয়ার জন্য ৬০ হাজার টাকার চুক্তি হয়।সরজমিনে আমি নিজে গিয়ে ৬০ হাজার টাকা রাকিবুলের হাতে দিই।২/৩ দিনের মধ্যে ব্যাটারি ফেরত দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ব্যাটারি বা টাকা কোনটাই ফেরত পাইনি।
এই প্রতারক বিভিন্ন জায়গায় নির্বাহী কর্মকর্তার পিএস বলেও পরিচয় দেয়।এছাড়াও উপজেলার বিভিন্ন জায়গার পুকুর খনন চালছে এরই সুবাদে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে থাকেন।খোঁজ খবর নিয়ে জানা যায় দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার স্বঘোষিত কেয়ার ট্রেকারের কাজ করতেন এই প্রতারক রাকিবুল ইসলাম রাকিব।সে নিজেকে নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি বলেও দাবি করে।

এবিষয়ে দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বলেন,একজন গণমাধ্যম কর্মী আমাকে এবিষয়ে অবগত করেন।কেউ যদি,আমার নাম-পরিচয় ব্যবহারসহ প্রতারণা করে থাকলে তা,অবশ্যই তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!