1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
অদৃশ্য খুঁটির জোরে কর্মস্থলে ২৭ বছর - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

অদৃশ্য খুঁটির জোরে কর্মস্থলে ২৭ বছর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২২০ বার পঠিত

আঞ্চলিক প্রতিনিধি-ময়মনসিংহ প্রতিনিধিঃ-
বাংলাদেশে সরকারি চাকুরী বিধি মোতাবেক প্রাণী সম্পদ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা একই কর্মস্থলে ৩ বছরের বেশি এক কর্মস্থলে চাকুরি করার কোন বিধান নেই।তবে অনিয়মকেই “অদৃশ্য খুঁটির জোরে নিয়মে পরিণত করে ৩ বছরের স্থলে টানা ২৭ বছর ও ৮ বছর একই কর্মস্থলে চাকরি করছেন নান্দাইল প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপ সহকারী(সম্প্রসারণ) কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন ও উপ-সহকারী(স্বাস্থ্য)মোঃ মোকসেদ আলী।হাসপাতালটিতে সেবা নিতে আসা উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষও যেন ত্যক্তবিরক্ত এই দুই কর্মকর্তার প্রতি।তাদের বিরুদ্ধে অভিযোগ,এক জায়গাতেই দীর্ঘদিন চাকুরির সুবাদে অফিসের সব কিছু নিজের কব্জায় রেখে নানা অনিয়ম,দুর্নীতি করে যাচ্ছেন। তবে,এমন খবরে নড়েচড়ে বসেছেন বিভাগীর প্রাণি সম্পদ অফিস।জানিয়েছেন,তদন্ত করে খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।ঔষধ কোম্পানির মাসোহারা নেওয়া দুই উপ-সহকারীর খোঁজ নিয়ে জানাযায়,নান্দাইল উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি দপ্তরে উপ-সহকারী (স্বাস্থ্য) মোঃ মোকসেদ আলী ২০১৫ সালে নান্দাইলে যোগদান করে। কম্পাউন্ডার মোকসেদ আলী নামে পরিচিত।এই কর্মকর্তা প্রতিটি প্রেসক্রিপশনেই নিম্ন মানের একাধিক কোম্পানির ওষুধ লিখে থাকেন এবং একই প্রেসক্রিপশনে একই গ্রুপের ওষুধ তিনি একাধিক কোম্পানির লিখে থাকেন। বিনিময়ে ওষুধ কোম্পানির থেকে প্রতিমাসে পেয়ে থাকেন মোটা অঙ্কের মাসোহারা।অনুসন্ধানে দেখাযায়,সকাল থেকে সারাদিন তার পিছনে অন্তত ১০-১৫টি ওষুধ কোম্পানির প্রতিনিধিরা ঘুরাঘুরি করেন এবং বেশি সময় সাথেই বসে থাকেন।ওষুধের মান নিম্নমানের হলেও তাদের প্রত্যেকেই সাধ্যমতো খুশি রাখেন মোকসেদ।এছাড়াও নিম্নমানের কোম্পানি সাইনো ও কেমিকোর সাথে পার্টনারশীপ ব্যবসা ও একই কোম্পানির ওষুধপত্র প্রেসক্রিপশন করেন তিনি।হাসপাতালটিতে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান,উপ-সহকারী মোকসেদ আলী অফিসের যাবতীয় কাগজপত্র প্রস্তুত করান সাইনো কোম্পানির প্রতিনিধির লোক দিয়ে,যা রীতিমতো অন্যায়।তিনি দীর্ঘ দিন যাবতই এমন কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।ফলে সরকারি অফিসের গোপনীয় বিষয় ও কাগজপত্র কোম্পানির প্রতিনিধি হাতে চলে যাচ্ছে।অন্যদিকে উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উপ-সহকারী (সম্প্রসারণ) কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন ১৯৯৪ সালে নান্দাইলে যোগদান করেন।যোগদান করে একাধারে দীর্ঘ ১৪ বছর চাকুরী করেন।পরবর্তীতে ২০০৮ সালে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলায় বদলি হন। দুই বছর না যেতেই ২০১০ সালে আবারও নান্দাইলে যোগদান করেন। এর পর থেকেই নান্দাইল উপজেলার প্রাণি সম্পদ দপ্তরে সম্প্রসারণ কর্মকর্তা হিসাবে নিযুক্ত আছেন। অভিযোগ রয়েছে,তিনি অফিসের কার্যক্রমে কেমিকো কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের দিয়ে বিভিন্ন এলাকায় টাকার বিনিময়ে চিকিৎসা সেবা দেন।তাছাড়াও প্রেসক্রিপশন করা বিধান না থাকলেও তিনি দীর্ঘ সময় ধরে প্রেসক্রিপশন করেন বলেও অভিযোগ রয়েছে।সেবা নিতে আসা সাধারণ মানুষও ত্যক্তবিরক্ত দুই কর্মকর্তাদের প্রতি।এই দুই কর্মকর্তা ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সাথে অতিরিক্ত সখ্যতা এবং মানহীন ওষুধের প্রেসক্রিপশনের কারণে সেবা নিতে আসার সাধারন জনগণ অবহেলার পাত্র হিসাবে পরিনত হয়েছে।ক্ষোভ প্রকাশ করে হাসপাতালে সেবা নিতে আসা চন্ডিপাশা গ্রামের চাঁন মিয়া বলেন, হাসপাতালের পশু চিকিৎসক মোকসেদ আলী নিম্নমানের কোম্পানির ঔষধ লিখেন।আমাদের এক প্রকার বাধ্য হয়েই এসব কোম্পানির ওষুধ কিনে হয়।যদিও সেগুলো কোন কাজ করে না।তাছাড়া প্রেসক্রিপশনেও তিনি কি যে আঁকা-বাকা লেখা লিখেন,কিছুই বুঝা যায় না। অনেক সময় দোকানদার লেখা বুঝতে না পেরে ভুল ওষুধ দিয়ে দেয়।তিনি বলেন,দ্রুততম সময়ের মধ্যে মোকসেদ আলীকে নান্দাইল থেকে সড়িয়ে দিলে নান্দাইলের মানুষ অনেক উপকৃত হবে। কারণ,তিনি গুরুত্বপূর্ণ চেয়ারে বসে শুধুমাত্র কোম্পানিগুলো থেকে টাকা নিয়ে তারা পকেট ভাড়ি করছেন।উপজেলার ঘোষপালা গ্রামের হিমেল মিয়া নামে আরেক সেবা প্রত্যাশি বলেন,হাসপাতালে গরু বাছুর নিয়ে আসলেও ঠিকমতো ডাক্তার পাই না।শুনেছি হাসপাতালের কর্মকর্তা জসিম ডাক্তার বিভিন্ন জায়গায় ঘুরে টাকার বিনিময়ে চিকিৎসা সেবা দেয়।আমরা যারা গরিব মানুষ টাকা দিতে পারি না বলে আমাদের কাছে যায় না।অভিযোগ প্রসঙ্গে উপ-সহকারী কর্মকর্তা মোকসেদ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমার সামনে কোম্পানির প্রতিনিধি বসে থাকলে তো আমি উঠিয়ে দিতে পারি না।তাদেরকে চলে যেতে বললেও যায় না।আমি কী করব?তাই বাধ্য হয়েই সবার ওষুধ লিখি।অন্যদিকে হাসপাতালের উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন মুঠোফোনে বলেন,ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করে তাহলে এক জায়গায় থাকা যায়।আমি সব সময় সম্প্রসারণ কাজে নিজেকে জড়িয়ে রাখি।তার মধ্যে যতটুকু সময় পাই প্রাথমিক চিকিৎসা সেবা দেই।তবে টাকার বিনিময়ে কিছু করি না।এ বিষয়ে জানতে নান্দাইল উপজেলা প্রাণি সম্পদ দপ্তর কর্মকর্তা মোঃ হারুনর রশীদকে অফিসে গিয়ে পাওয়া যায়নি।গত চার দিন যাবত মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও কল রিসিভ করেননি।এবিষয়ে ময়মনসিংহ বিভাগীর প্রাণি সম্পদ দপ্তরের পরিচালক ডাঃ মনোরঞ্জন দর মুঠোফানে বলেন-একজন কর্মকর্তা দীর্ঘদিন একই কর্মস্থলে থাকতে পারে না।বিষয়টি আগে জানা ছিল না।খোঁজ নিয়ে দেখব সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!