
নাঈম ইসলাম-কটিয়াদী(কিশোরগঞ্জ):
‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ,শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রাতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনার নির্দেশনায়,বাংলাদেশ কৃষকলীগ এর কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ্র চন্দ এর নেতৃত্বে, কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া)আসনের সংসদ সদস্য নুর মোহাম্মদের অনুপ্রেরণায় বাংলাদেশ কৃষকলীগ কটিয়াদী উপজেলার উদ্যোগে কৃষকের ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩ মে)কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের মসূয়া পশ্চিমপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীরের ১ বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে কটিয়াদী উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ।
এসময় কৃষকের মাঠে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন (গিয়াস),কটিয়াদী উপজেলা কৃষকলীগের আহবায়ক সাইদুর রহমান,উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন (জুয়েল),উপজেলা কৃষকলীগের সিনিয়র সদস্য নুরুল হক (রুহানী),উপজেলা কৃষকলীগের সদস্য রফিকুল ইসলাম রফিক,উপজেলা কৃষকলীগের সদস্য শামীম মিয়া,উপজেলা কৃষকলীগ সদস্য সোহেল মিয়া, কৃষকলীগ নেতা নজরুল ইসলাম,মসূয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম মাসুদ,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া,মসূয়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নিয়ামত উল্লাহ খান,সাবেক ছাত্রনেতা রুহুল আমিন রেনু,মসূয়া ইউনিয়ন কৃষকলীগ নেতা মো:কুডুম আলী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।