1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুরে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদলের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

দিনাজপুরে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদলের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ২৫৫ বার পঠিত

মাহবুবুল হক খান-দিনাজপুর প্রতিনিধিঃ-মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিকদল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১ মে-২০২৩)সকাল সাড়ে ১০টায় জেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দিনাজপুর জেলা শ্রমিকদলের সহ-সভাপতি মোঃ মোস্তাকিম’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সোলায়মান মোল্লা,যুগ্ম সম্পাদক শাহিন সুলতানা বিউটি,সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা চৌধুরী হীরা,পৌর বিএনপির সহ-সভাপতি সামসুজ্জামান চৌধুরী খোকা,আইনজীবী ফোরাম নেতা এ্যাডভোকেট একেএম মঞ্জুর রশিদ রতন,জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল,ছাত্রদলের সভাপতি মোঃ রেজাউর রহমান রেজা,জেলা শ্রমিকদলের সহ-সভাপতি মোঃ সুলতান আলী মজনু,পৌর শ্রমিকদলের আহবায়ক মোঃ নুরুল ইসলাম নুরু,সদস্য সচিব মোঃ নুর আলম,দিনাজপুর জাতীয়তাবাদী হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদলের(রেজিঃ নং-২৪৬৮)সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, বেসরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক জেলা শ্রমিকদল নেতা মোঃ আব্দুল মজিদ মিয়া প্রমূখ।

সভায় বক্তারা বলেন,শ্রম ও শ্রমিকদের মর্যাদা না দিলে দেশের উন্নয়ন সম্ভব নয়।তাই দেশের উন্নয়নের জন্য শ্রমিকদের মর্যাদা দিতে হবে ও তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।শ্রমিকদের অধিকার আদায়ের জন্য নিজেদেরকে সুসংগঠিত হবে হবে।শ্রমিকদের অধিকার আদায়ে আগামী দিনের সকল আন্দোলন-সংগ্রামে শ্রমিকদলের প্রতিটি নেতাকর্মীকে সক্রিয় অংশগ্রহনের আহবান জানানো হয়।র‌্যালি ও আলোচনা সভায়,বিএনপি,শ্রমিকদল,হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!