1. admin@auchsangbad.com : admin :
নিকলীতে আদম ব্যবসায়ী চাঁদার এক মহা স্বর্গরাজ্যে - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

নিকলীতে আদম ব্যবসায়ী চাঁদার এক মহা স্বর্গরাজ্যে

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
নিকলীতে আজও রয়েগেল চাঁদাবাজির মহা সিন্ডিকেট,যে সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ মুখ খুলতে ভয় পায়। রাত পোহনোর আগেই হয় ছিনতাই,অপহরণ,ইভটিজিং,মাদক,চাঁদাবাজির ঘটনা শোনা যায় হরহামেশায়,এর ধারাবাহিকতা কে কেন্দ্র করে কিশোরগঞ্জের নিকলিতে ঝড় উঠেছে চাঁদাবাজির অভিযোগ। অভিযোগ রয়েছে নিকলী বিভিন্ন হোটেল প্রতিষ্ঠান থেকে শুরু করে গরুর হাট-বাজারে আদম ব্যবসায়ী আলী জামশেদ নামের এক হত্যা মামলার আসামি বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ।আলী জামশেদ নিকলী উপজেলা জারইতলা ইউনিয়নের সাজনপুর আঠারো বাড়িয়া গ্রামের মৃত মোসলিম মিয়ার ছেলে। জানা যায়,দুই সপ্তাহ আগে

নিকলী সাজনপুর গরুরহাটে পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়াতে ইজারাদার মোঃ আলম মিয়া কে লাঞ্ছিতের ঘটনা। এ ব্যাপারে ভুক্তভোগী ইজারাদার মোঃ আলম মিয়া বাদী হয়ে গত মঙ্গলবার নিকলী থানায় আলী জামশেদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন। এলাকাবাসীর সূত্রে জানা যায় নিকলীতে এখন চাঁদার স্বর্গরাজ্য পরিণত হয়েছে,অভিযোগ উঠেছে সাত-আট মাস আগে নিকলী আলম রিসোর্টের প্রতিষ্ঠাতা মো: জাহাঙ্গীর আলম এর কাছ থেকে এই চক্রের বিরুদ্ধে পাঁচ লক্ষ টাকার চাঁদার অভিযোগ রয়েছে। কিন্তু এ ব্যাপারে আলম রিসোর্টের এর প্রতিষ্ঠাতা মোঃ জাহাঙ্গীর আলম এই চাঁদাবাজ ও অপসাংবাদিকদের বিরুদ্ধে নিকলী থানায় তিনটি চাঁদাবাজির অভিযোগ দিলে ও অভিযোগটি একটি প্রভাবশালীর চক্রের কারণে মামলা গ্রহণ করা হয়নি বলে মোঃ জাহাঙ্গীর আলমের কাছ থেকে এই সূত্রে জানা যায়। এই ব্যাপারে সাজনপুরের আঠারো বাড়িয়ার এক ভুক্তভোগী ইউপি সদস্য মোঃ চাঁন মিয়া জানান,আমি একজন সাধারন মানুষ এই চাঁদাবাজ অপ-সাংবাদিকের চক্রটির মূল হোতা হল হত্যা মামলার কুখ্যাত আসামি আলী জামশেদ। তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অভিযোগ রয়েছে,আদম ব্যবসা,চাঁদাবাজি,মাদক,অপহরণ,ছিনতাইসহ সাজনপুর গ্রামের গোলাপ মিয়া ও সাজনপুর আঠারো বাড়িয়া রাজন মিয়ার কাছ থেকে বিদেশ নেওয়ার কথা বলে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। এই অপকর্মের কারণে তার প্রথম স্ত্রী দুই সন্তানের জননী তাকে রেখে পালিয়ে চলে যায়।তিনি আরো জানান,কিছুদিন আগে আমার কাছ থেকে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করেন,আমি টাকা না দেওয়াতে আমার উপর একটি মিথ্যা অভিযোগ দিয়ে ফেসবুকে পোস্ট করে আমাকে মিথ্যা হয়রানি করেন। এই নিয়ে ইজারাদার মোঃ আলম মিয়া জানান,দুই সপ্তাহ আগে আমার কাছে আলী জামশেদ নামে এই কুখ্যাত আদম ব্যবসায়ী পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন,আমি টাকা না দেওয়াতে আমাকে লাঞ্ছিত করেন এবং হত্যার হুমকি দেন,আমার হাত পা বেঁধে টুকরো টুকরো করে পানিতে ভাসিয়ে দিবে।এ নিয়ে আলী জামশেদ কে মোটো ফোনে যোগাযোগ করলে সে ফোন রিসিভ করেননি।এ ব্যাপারে নিকলি থানার ওসি মোহাম্মদ মনসুর আলী আরিফ জানান,ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!