
মোঃ জাহিদ হোসেন,
দিনাজপুর প্রতিনিধি: এলিন মটরস’র আদায়কারী মটর সাইকেলের পাওনা টাকা আদায় করতে গিয়ে বেধড়ক পিটুনির শিকার হয়েছে আনোয়ার হোসেন। অভিযোগকারী আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, তিনি গত ১৯/০৪/২০২৩ ইং তারিখে সানমুনের নিকট এলিন মটরস্’র বিক্রয় করা ঋণের অবশিষ্ট ৯২ হাজার টাকা উত্তোলনের জন্য এলিন মটরস্ থেকে অনুমান দুপুর ৩.৫০ ঘটিকায় বিরলে যায়। এমতাবস্থায় বিরলে পৌছামাত্র ওৎপেতে থাকা মটর সাইকেল গ্রহীতা আল ইমরান সানমুন (২৬) সহ ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি বিরল পৌরসভা গেটের সামনে আনোয়ার হোসেনের উপর অতর্কিত হামলা চালায় এবং বুকে, পিঠে ও মাথায় শরীরের বিভিন্ন স্থানে ছেলাফুলা ও কালোশিরা জখম করে সামনের নিচের পাটির একটি দাঁত ঘুসি মেলে নড়বড়ে করে দেয়। শুধু তাই নয়, আনোয়ার হোসেনকে প্রাণনাশের হুমকি প্রদান করে ও আনোয়ার হোসেনের পকেটে থাকা এলিন মটরস্ এর মটর সাইকেল বিক্রীত কিস্তির ১ লক্ষ ৫৯ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে স্থানীয় জনগণ এসে আনোয়ার হোসেনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিরল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে বিবাদীর বিরুদ্ধে বিরল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।