1. admin@auchsangbad.com : admin :
স্বপ্না খন্দকারের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বপ্না খন্দকারের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

সুমন ভট্টাচার্য ময়মনসিংহ প্রতিনিধিঃ-

আওয়ামী যুব মহিলা লীগ ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক ও বাংলাদেশ মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদ বিভাগীয় সভাপতি স্বপ্না খন্দকারের উদ্যোগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ১৯ মার্চ মঙ্গলবার সকালে নগরীর চরপাড়ায় আল-বারাকা কনভেনশন সেন্টারে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু উপস্থিত থেকে প্রায় ৫ শতাধিক অসহায়,দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী শাড়ি লুঙ্গি বিতরণ করেন। এ ছাড়া অনুষ্ঠানে আরো কয়েক শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী সেমাই তেল চিনি বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইকরামুল হক টিটু বলেন, প্রধানমন্ত্রী একজন মানবিক মানবতার মা।করোনাকালে তার প্রমান হয়েছে। প্রধানমন্ত্রীর ডাকে অর্থবিত্তশালীরাও অসহায় মানুষদের সহায়তা করেছেন।তেমনি স্বপ্না খন্দকারের পাশে এসে দাঁড়িয়েছেন তার মা ও শ্বাশুড়ি। প্রধানমন্ত্রীর নির্দেশে মাসব্যাপী ইফতার বিতরণ করে আমাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন।যা আগামী দিনে আমাদের পথ চলায় সহজ হবে।সবশেষে স্বপ্না খন্দকারকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, আপনারা স্বপ্না খন্দকারের মত উদ্যোগ ময়মনসিংহ সিটি কর্পোরেশন সহ আমরা পাশে থাকবো।এর আগে স্বাগত বক্তব্যে স্বপ্না খন্দকারের গর্ভধারণী মাতা নাসরীন আলম। অনুষ্ঠানে যুব মহিলা লীগের ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে স্বপ্না খন্দকার বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশনায় রমজানের শুরু থেকে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছি।রমজানশেষে এই সকল অসহায় মানুষজন যাতে কিছুটা হলেও শান্তির সুবাতাস নিয়ে ঈদুল ফিতর উদযাপন করতে পারে সেই লক্ষ্যে পাঁচ শতাধিক অসহায়ের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।এছাড়া অধিক সংখ্যক লোকজন জমায়েত হওয়ায় কেউ যাতে খালি হাতে ফিরে না যায় এ জন্য অন্যান্যদেরকে সেমাই তেল চিনি বিতরণ করা হয়েছে।

সুমন ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক আনোয়ারুল হক রিপন,১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজালাল হৃদয়, সহ আতিকুর রহমান মাসুম, মেডিকেল কলেজে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান, যুবলীগ নেতা ইমরান জামান বাবু।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শামীমা আক্তার।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!