
খোদার হুকুম কোরআন বিধান
দিতে হবে ধনের যাকাত।
অকৃতজ্ঞ বোকা মানুষ
তৈয়ার করে ভুল অজুহাত।
নানান রকম ফন্দি খুঁজে
যাকাত দিতে তালবাহানা
কেহ আবার লোক দেখানো
করে কিছু দান দক্ষিণা।
কেউ যে আবার কাপড় বিলায়
বাড়ায় লোকের আনাগোনা
কতো ধনের কতো দিলো
হিসেব পত্রের ধার ধারেনা।
নিজের ইচ্ছায় নিজের মতো
মনে চাইলে বিলায় কিছু
গরিব দুঃখী লোকের ভিড়ে
মাথাটাকে রাখতে উচু।
এ-ই কি আমার ইসলাম ধর্ম?
এই কি সবার শ্রেষ্ঠ কোরআন?
এসব করেই গর্বে লাফাই
আমি উত্তম জাত মুসলমান?
বিদ্যুৎ বিলতো হয়না কামাই
সময় মতো টিকেই পৌঁছায়
গ্যাস বিল পানির ভাড়াও
প্রতি মাসেই দেয় যে সেচ্ছায়।
তুচ্ছ করে খোদার হুকুম
যে ধন তুমি রেখে দিলে
দুদিন পরে সবই থাকবে
তুমিই শুধু যাবে চলে।
তাইতো বলি হিসেব করে
ফিতরা জকাত পাই টু পাই।
গরিব দুঃখীর মাঝে সবাই
রমজান মাসে দাও বিলায়।