1. admin@auchsangbad.com : admin :
ঈশ্বরগঞ্জে অন্বেষা পাঠাগারের উদ্যোগে প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ঈশ্বরগঞ্জে অন্বেষা পাঠাগারের উদ্যোগে প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৮৮ বার পঠিত

আঞ্চলিক প্রতিনিধ, ময়মনসিংহ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের অন্বেষা পাঠাগারের আয়োজনে বুধবার (১৯ এপ্রিল) মাইজবাগ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সম্ভাব্য ২২০ জন প্রতিবন্ধী, এতিম ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী উপহার, সেলাই মেশিন, হুইল চেয়ার, কেচ, সাদাছড়ি, বৃদ্ধদের লাঠি ও নগদ অর্থ সহ নির্ধারিত খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়। এছাড়া বৃত্তি প্রাপ্ত মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে ক্র্যাস্ট ও বই উপহার প্রদান করা হয়। এছাড়াও পাঠাগার আন্দোলনে বিশেষ গুরুত্বপূর্ন অবদান রাখায় নান্দাইলের হক ফাতেমা পাঠাগারের সভাপতি ও বই পড়া আন্দোলন নান্দাইলের সভাপতি মোঃ এনামুল হক বাবুল, নান্দাইলের আলোর ভুবন পাঠাগারের সভাপতি ও বই পড়া আন্দোলনের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলামকে সংনা সহ সম্মাননা ক্র্যাস্ট প্রদান করা হয়। অন্বেষা পাঠাগারের সভাপতি এডভোকেট শাহ মাসুদ হোসেনের সভাপতিত্বে ও পাঠাগারের সাধারণ সম্পাদক তাহেরুন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমানের পক্ষ ঈশ্বরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মাহবুব রুমন উপস্থিত থেকে সকল উপহার সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে মাইজবাগ ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন, প্রধান শিক্ষক আশরাফুল সুলতান, হাফেজ আবদুল বাছির, মনিরুজ্জামান লেলিন, আরমান হোসেন, আবুল কালাম, আনোয়ার হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও উপকার ভোগিরা উপস্থিত ছিলেন। এছাড়া নান্দাইলের বই পড়া আন্দোলনের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত হয়ে সম্মাননা স্মারক গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!