1. admin@auchsangbad.com : admin :
পবিত্র মাহে রমজানে ছিন্নমুল মানুষের মাঝে সেহরি বিতরণ করেছে রকি কুমার ঘোষ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

পবিত্র মাহে রমজানে ছিন্নমুল মানুষের মাঝে সেহরি বিতরণ করেছে রকি কুমার ঘোষ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১১৮ বার পঠিত

আবুল হাশেম-রাজশাহী ব্যুরো:

মুসলিম বিশ্বের সবচেয়ে ত্যাগ ও উৎসবের মাস পবিত্র মাহে রমজান। পবিত্র এই মাসে অনেকের অনেক স্বপ্ন থাকলেও কেউ কেউ না খেয়ে দিন পার করছেন মাঝে মাঝে। তাই পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছিন্নমূল মানুষের মাঝে সেহরির খাবার বিতরণ করেছেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান মহানগর স্বেচ্ছাসেবক লীগের একনিষ্ঠ কর্মী রকি কুমার ঘোষ। তিনি সনাতন ধর্মাবলম্বী হলেও মুসলিমদের প্রতি তার উদারতা ব্যাপক।

১৮ এপ্রিল (২৬ রমজান) ভোরে নগরির সাহেব বাজার, বাস টার্মিনাল, রেলষ্টেশন এলাকা ঘুরে প্রায় ৩০০ জন ছিন্নমূল মানুষের মাঝে সেহরির জন্য খাবার বিতরণ করেছেন। বিষয়টি নিয়ে এক মুসলিম বলছেন, এই রকি’কেই দেখি মুসলমানদের কোন উৎসব হলে তিনি খুব আনন্দিত হন। তার সহযোগিতার হাত প্রসারিত করেন। খুব ভাল লাগে তিনি নিঃস্বার্থে এগুলো করেন। প্রতি বছর দেখি এই রকি কুমার ঘোষ তার ব্যক্তি উদ্যোগে জায়নামাজ, পাঞ্জাবি, টুপি, ইফতার বিতরণ করেন। এমনকি যে খাবার খেয়ে একজন মুসলিম রোযা (সিয়াম) রাখেন সেই খাবারও তিনি মন উজাড় করে বিতরণ করছেন। সত্যিই রকি’র তুলনা হয়না।
এব্যাপারে সাবেক এই ছাত্রনেতার সাথে কথা বললে রকি কুমার ঘোষ জানান, আমি যা কিছু করি, তা আমার নেতার নির্দেশে করি। আমার নেতা ও অবিভাবক জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন ভাই। তার দেখানো দিকনির্দেশনা মোতাবেক আমি সকল কিছু করি। এছাড়া আমাদের সকলের প্রান প্রিয় নেত্রী বলেছেন, “ধর্ম যার যার উৎসব সবার” এই কথাটা আমি মনে প্রানে বিশ্বাস করি। আমি ধর্ম বুঝিনা, আমি বুঝি মানুষ মানুষের জন্য। একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে এটাই আমার ধর্ম। তাই আমি প্রতিবছর মুসলিম বিশ্বের পবিত্র ঈদ উপলক্ষে গরীব অসহায় মানুষের জন্য কিছুনা কিছু করে থাকি। গত বছর কয়েকটি মাদ্রাসায় ঈদ উপহার দিয়েছে, জায়নামাজ, পাঞ্জাবি দিয়েছি এবং যারা কোরআন শরীফ কিনতে পারেনি আমি তাদের কোরআন কিনে দিয়েছি। এবারও তার ব্যতিক্রম নয়। কেউ যদি এরকম থাকেন আমাকে জানাবেন আমি গোপনে তাকে কোরআন শরীফ কিনে দিব। আর সকলের উদ্দেশ্য বলবো আগামী আসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচন। এই নির্বাচনে আমাদের বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ভাইকে ভোট দিবেন। কারন এই অবহেলিত রাজশাহীকে তিনিই বদলে দিয়েছেন। একটি অবহেলিত শহরকে বদলে দিয়ে দেশের শীর্ষ সৌন্দর্যের শহরে রুপান্তর করেছেন। তার উন্নয়নের অনেক কাজ বাঁকি রয়েছে। রাজশাহীর উন্নয়নের স্বার্থে আবারও মেয়র লিটন ভাইয়ের কোন বিকল্প নাই। তাই আসুন দলমত উপেক্ষা করে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ভাইয়ের পক্ষে কাজ করি, ভোট দিয়ে জয়যুক্ত করি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!