
রবিউল আলম গাজীপুর প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূবাইলবাসী সহ দেশ ও বিদেশের সকল মুসলিম উম্মাহ’র প্রতি শুভেচ্ছা জানিয়েছেন পূবাইল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম জাহিদ আল মামুন।জাহিদ আল মামুন বলেন,‘ঈদুল ফিতর’ মুসলিম জাতির জন্য একটি আনন্দের দিন। পবিত্র এই দিনে সবাইকে নিয়ে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান তিনি।শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, প্রতিটি প্রাণে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, প্রতিটি মানব জেগে উঠুক ভাতৃত্বের বন্ধনে। শুধু ঈদের দিনই নয় এই বন্ধন জাগ্রত হোক প্রতিটি দিন আর তা শুরু হোক ঈদ দিয়ে।
আপনারা পরিবার পরিজনদের পাশে থেকে কষ্টের দিনকে ভুলে গিয়ে, ঈদ-উল ফিতরের আনন্দ দেওয়ার চেষ্টা করবেন।ঈদ মানেই আনন্দ,ঈদ মানেই খুশি।সকল ভেদাভেদ ভুলে গিয়ে এই ঈদের আনন্দকে মধুময় করতে,একে অপরের প্রতি সহনশীলতা সম্প্রীতি গড়ে তুলুন।তিনি বলেন,পূবাইল থানা আওয়ামী লীগের পক্ষ থেকে সবাই কে “ঈদ মোবারক”। ঈদ আনন্দ সবার মনে নিয়ে আসুক শান্তিময় ভালোবাসা।