
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ- দিনাজপুর জেলা আওয়ামী লীগের নেতা বর্তমানে আমেরিকা প্রবাসী সাকওয়ার হোসেন সাকু তার নিজ গ্রাম দক্ষিণ কোতয়ালীর মুরাদপুরে তার হাতে প্রতিষ্ঠিত করা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগারের হলরুমে এলাকার অস্বচ্ছ মানুষদের মাঝে এক হাজার করে মোট ১ লাখ ৭০ হাজার যাকাত অর্থ বিতরণ করেন।১৭ এপ্রিল সোমবার অর্থ বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ ও জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন আখতার। জেলা আওয়ামী লীগের নেতা আমেরিকা প্রবাসী সাকওয়াত হোসেন সাকু বলেন, আমার নিজ হাতে গড়া বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগার আগামী প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনায় উৎসাহিত হবে। জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবীণ রাজনৈতিক বীদ আবুল কালাম আজাদ বলেন, আমাদের যুব সমাজ মাদকের ও মোবাইলের নেশা থেকে সরে দিয়ে বই পড়ার নেশায় আসক্ত হবে এই পাঠাগারের মাধ্যমে। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমন্ধে আমাদের প্রজন্মরা অনেক কিছু শিখতে পারবে। আমরা চাই তার আদর্শ প্রজন্মরা লালন করুক।