1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
মসিকের সড়কে আধুনিক এলইডি সড়কবাতি উদ্বোধন করেন -মেয়র টিটু - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

মসিকের সড়কে আধুনিক এলইডি সড়কবাতি উদ্বোধন করেন -মেয়র টিটু

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২১৪ বার পঠিত

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ প্রতিনিধিঃ-

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের প্রায় ১৩ কিলোমিটার সড়কে আলোয় আলোকিত উঠেছে আধুনিক এলইডি সড়কবাতি। গতকাল ১৬ মার্চ শনিবার রাত ১০ টায় সুইচ টিপে আলো জ্বালিয়ে সড়কবাতিসমূহ উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় বিভিন্ন সড়কে সড়কবাতি স্থাপন প্রকল্পের আওতায় শম্ভুগঞ্জ ব্রীজ হতে শম্ভুগঞ্জ গোলচত্বর পর্যন্ত এবং সংযুক্ত চর ঝাউগাড়া হতে চর গোবাদিয়া সড়কের সড়কবাতি এ সময় উদ্বোধন করা হয়। এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে প্রায় ১৭১ কিলোমিটার সড়কে সড়কবাতি স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে।

উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডকে আলোকিত করতে আমরা কাজ করছি। ইতোমধ্যে এসব সড়কসমূহে সড়কবাতি জ্বলে উঠতে শুরু করেছে। গত মাসের ১১ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহবাসীর জন্য বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহবাসীর উন্নয়নে আন্তরিক। তিনি সিটি কর্পোরেশনবাসীর জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প দিয়েছেন। তার নেতৃত্বে আমরা ময়মনসিংহকে আধুনিক ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলবো।

এ সময় ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাহজাহান মনির, ৩১,৩২,৩৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ববি কাকলি, মসিক নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, ময়মনসিংহ মহানগর কৃষক লীগের সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল হাশেম রায়হান, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের আহবায়ক মোক্তার হোসেন, এ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেকের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!