1. admin@auchsangbad.com : admin :
রাজশাহীতে পুলিশ সদস্য অপহরণ, আরও দুই ছিনতাইকারী গ্রেফতার - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

রাজশাহীতে পুলিশ সদস্য অপহরণ, আরও দুই ছিনতাইকারী গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৯১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে পুলিশ সদস্যকে অপহরণ পূর্বক নির্যাতন এবং ছিনতাই এর ঘটনায় চক্রের ৪ জন চিহ্নিত চোর ও ছিনতাইকারীকে গ্রেফতারের পর এবার ঐ চক্রের আরো দু সদস্যকে আটক করেছেন মতিহার থানা পুলিশ।১২ এপ্রিল (বুধবার) গভির রাতে অভিযান করে চক্রের অপর দুই জনকে আটক করেন করা হয়।
আটক অপর দুইজন হলেন, মতিহার থানার তালাইমারী এলাকার মৃত জাহেদ আলীর ছেলে রুবেল ওরফে রুমেল (২৫) ও চরশ্যামপুর এলাকার মৃত মাইন উদ্দিনের ছেলে মামুন হোসেন (২১)।উল্লেখ্য, অপহরণের শিকার পুলিশ সদস্য হলেন, দাঙ্গা দমন বিভাগ, আরএমপি পুলিশ লাইনের জয়ন্তু কুমার।এর আগে আটক হওয়া চার অপহরণ চক্রের সদস্য হলেন, ১. মোঃ পলাশ কবির (২৫)। সে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম বাজার এলাকার মৃত সুরে জামালের ছেলে। ২. মোঃ সাগর ইসলাম ওরফে ইমন (২৯)। সে মতিহার থানাধীন সোরাফানের মোড় আমবাগান এলাকার মোঃ সামাদ মন্ডলের ছেলে। ৩. মোঃ রকি (৩৫)। সে বোয়ালিয়া থানাধীন শিরোইল কলোনী দোসর মন্ডলের মোড় এলাকার মোঃ আব্দুর রহমানের ছেলে ও একই থানার মৃত ইসলাম শেখের ছেলে ৪. মো: সোহেল (৪০)।অভিযান পরিচালনা করা এস আই গোলাম মোস্তফা বলেন, গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) নগরীর রাজপাড়া থানাধীন রেঞ্জ ডিআইজি অফিসের সামনে থেকে বাজারে আসার জন্য একটি অটো রিক্সায় উঠেন। ওই সময় মুখে মাস্ক পরিহিত দুইজন যুবক অটোতে ছিলো। ৩/৪ মিনিটের মধ্যে মাস্ক পরিহিত দুইজন যুবকের মধ্যে একজন পুলিশ সদস্যের মুখে রুমাল ধরলে তিনি তাৎক্ষনিক জ্ঞান হারিয়ে ফেলে। এদিন ইফতারের আগে জ্ঞান ফিরে দেখেন তিনি একটি বাসার মেঝেতে পড়ে আছে। পাশে অজ্ঞাতনামা কয়েকজন তাকে বলে যা আছে বের করে দে। ভয়ে তিনি তার কাছের নগদ ৩৫০০/-টাকা দেন। এসময় ১৫ হাজার টাকা মূল্যের ২টি রূপার আংটি ও ১টি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয় অপহরনকারীরা। এ সময় তাকে মারধর করে এবং আরও টাকা দাবি করে। ওই সময় পুলিশ সদস্যদের কাছে রক্ষিত ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম কার্ড কেড়ে নেয় এবং পিন নম্বর চায়। নম্বর না দেওয়ায় তাকে ব্যাপক মারধর করে। নিরুপায় হয়ে তিনি তার কার্ডের পিন নম্বর বলে দেন। পিন নম্বর পেয়ে উদয়, পলাশ ও রকি মিলে মতিহার থানাধীন তালাইমারী ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথে ঢুকে কার্ড থেকে ৮ হাজার টাকা উত্তোলন করে। অতিরিক্ত মারধরের কারণে পুলিশ সদস্য জয়ন্তু কুমার পূণরায় জ্ঞান হারিয়ে ফেলে। তাকে জ্ঞান ফেরানোর জন্য ছিনতাইকারীরা সিগারেটের আগুন দিয়ে হাতে ও পায়ে ছ্যাক দিয়ে পুড়িয়ে দেয়। এদিন সন্ধ্যার পর ছিনতাইকারীরা নিজেদের বাঁচানোর জন্য ওই পুলিশ সদস্যকে নিয়ে মতিহার থানাধীন রেডিও (বেতার) সেন্টারের মাঠে বাগানে ভেতর নিয়ে ফেলে রাখে। এক সময় জ্ঞান ফিরলে তিনি উঠে দাড়ালে তাকে পলাশ, উদয় পাওয়ার হাউজ পাড়া এলাকার কুখ্যাত চোর ও ছিনতাইকারী জাহেদ আলীর ছেলে রুমেল তাকে মারধর করতে থাকে। ওই সময় আশে পাশে বসতির বসবাসরত ও মোটরশ্রমিকের কাজে জড়িত লোকজন এগিয়ে আসলে অটো চোর বলে চিৎকার করে অপহরণকারী ও ছিনতাইকারীরা। এ সময় জনতা পুলিশকে খবর দেওয়ার জন্য ৯৯৯-এ ফোন দিলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। বিষয়টি লোকমুখে শুনে মতিহার থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে। এ ব্যপারে ভুক্তভোগী পুলিশ সদস্য বাদী হয়ে মতিহার থানায় একটি মামলা দায়ের করেন।
থানা সুত্রে আরও জানা যায়, আসামীরা সংঘবদ্ধ চোর ও ভয়ংকর ছিনতাইকারী চক্র। পুরো রাজশাহীজুড়ে তাদের নেটওয়ার্ক রয়েছে। এদের লিডার পাওয়ার হাউজপাড়ার জাহেদ আলির ছেলে রুমেল। তাদের নির্দিষ্ট আয়-রোজগারের কোন উৎস নাই। তারা সকলেই মাদক সেবন করে। মাদক সেবনের টাকার জন্য অপহরণ, চুরি, ছিনতাই এমন কোন অপকর্ম নেই যা তারা করে না।
বিষয়টি নিশ্চিত করেন মতিহার থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান। তিনি বলেন, আরএমপি পুলিশ লাইনের দাঙ্গা দমন বিভাগে কর্মরত এক পুলিশ সদস্যকে অপহরণ ও নির্যাতন পূর্বক ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়। এ ঘটনায় ৪ জন পেশাদার চোর ও ছিনতাইকারীকে আটক করা হয়েছিলো। এরপর আজ আবারও অভিযান পরিচালনা করে ঐ চক্রের অন্য দুই সদস্যকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!