1. admin@auchsangbad.com : admin :
ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় জব্দ হয়েছে ভেজাল পণ্য - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় জব্দ হয়েছে ভেজাল পণ্য

  • প্রকাশের সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১২৫ বার পঠিত

রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ধরাবাহিক বাজার মনিটরিং এর ৫ম দিনে ভেজাল পণ্য জব্দ করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে বুধবার (১২ এপ্রিল) নগরীর সাহেব বাজার সংস্থাটির বিশেষ টিম কাজ করা কালীন সময় আরডিও মার্কেটের নিতাই মিষ্টান্ন ভাণ্ডার থেকে লেবেল বিহীন দই ও ঘিঁ জব্দ করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজশাহী জেলা কর্মকর্তা শাকিল আহম্মেদ ।এসময় বাজারের বিভিন্ন হোটেল, রেষ্টুরেন্টে অভিযান চালানো হয়। প্রতিটি ইফতার তৈরির স্থানে গিয়ে পোড়া তেল পরিক্ষা করা হয়েছে। পাশাপাশি ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় লেখা জাতীয় কোন ঠোঙ্গা (প্যাকেট) ব্যবহার না করে পরিষ্কার বাঁশপাতার ঠোঙ্গা বা ঘিয়া রং এর ঠোঙ্গা ব্যবহারের পরামর্শ দেন। এসময় বেশ কিছু দোকানের লেখাযুক্ত ঠোঙ্গা জব্দ করে সাবধান করে দেন ঔ কর্মকর্তা। তবে বেশির ভাগ ব্যাবসায়ীরা এখনও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা করছেন বলে এমনটায় অভিযোগ সাধারণ মানুষের। রমজানের প্রথম থেকে মনিটরিং করলেও এখন পর্যন্ত বড় ধরনের জরিমানা ও জব্দ চোখে পড়েনি।

এ ব্যাপারে কথা বললে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজশাহী জেলা কর্মকর্তা মোঃ শাকিল আহম্মেদ বলেন, আমাদের এই প্রতিষ্ঠান নতুন তাই আমরা শুরু থেকে তাদেরকে বার বার বোঝানোর চেষ্টা করছি। সবাই স্বাস্থ্য সচেতন করছি। উৎপাদক ও বিক্রেতারা যেন মাথায় ক্যাপ, হাতে হাত গ্লোব ও মুখে মাস্ক ব্যবহার নিশ্চিত, প্রতিটির পণ্যের গায়ে নাম সম্বলিত লেবেল নিশ্চিত করেন। এর পরও কথা না শোনলে আমরা হার্ড লাইনে যাচ্ছি। যেমন ইতিমধ্যে আরডিও মার্কেটের নিতাই মিষ্টান্ন ভাণ্ডারের ঘিঁ ও দই জব্দ করেছি। তবে ঘি ফেরত যোগ্য। আমরা পরিক্ষা করে দেখবো যদি স্বাস্থ্য উপযোগী হয় তাহলে উৎপাদন ও মেয়াদ উত্তির্ন লেবেল যুক্ত করার শর্তে তাদেরকে ফেরত দিব। আমাদের এই প্রতিষ্ঠান কারো ক্ষতি করার জন্য কাজ করছে না। আমরা ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে কাজ করছি। পরিশেষে এই কর্মকর্তা বলেন, আমাদের অভিযান অব্যহত রয়েছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি ভোক্তাদের প্রতারণার হাত থেকে বাঁচাতে। কোন ব্যবসিক যদি প্রতারণা করে তাহলে বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুয়ায়ী কঠিন শাস্তি দেওয়া হবে। আমরা প্রতিটি স্থানে জণসাধরণের মাঝে আমাদের হেল্প নাম্বার দিয়ে দিচ্ছি। সাধরণ মানুষ যেন তাদের অভিযোগগুলো আমাদের জানাতে পারেন। হট লাইন নাম্বার ১৬১৫৫।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!