
সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ প্রতিনিধিঃ-
পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় হতদরিদ্র দুস্ত ভাসমান মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক চরপাড়া ১৪ নং ওয়ার্ডের কৃতি সন্তান ময়মনসিংহ জেলা যুবলীগ নেতা আসাদুজ্জামান জামান (রুমেল)। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ‘র নির্দেশে চরপাড়া প্রাইমারী স্কুল মাঠে গতকাল ৬ এপ্রিল শনিবার বিকাল ৩ টায় ৬০০ পরিবাবের মাঝে বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী বিতরণ করেন। পাশাপাশি তিনি তাদেরকে আশ্বস্ত করেন আসন্ন ঈদের আগে নগত অর্থ দিয়ে সাহায্য করবেন। আসাদ্দুজামান রুমেল আরো একটি সেবা মূলক বক্সের ব্যবস্থা করেন সেটা অসহায় গরীব মানুষের বিকাশ নাম্বার লিখে বক্সে রাখার আহ্বান জানান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. আজহারুল ইসলাম আহ্বায়ক জেলা যুবলীগ ময়মনসিংহ আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফজলুল হক উজ্জ্বল, কাউন্সিলর ১৪ নং ওয়ার্ড ময়মনসিংহ সিটি কর্পোরেশন সাগর চৌধুরী, জেলা যুবলীগ নেতা, তারেক হাসান রনি, জেলা যুবলীগ নেতা, শফিকুল আলম রুকন, জেলা যুবলীগ নেতা, নাহিদুল ইসলাম, জেলা যুবলীগ নেতা, আতাউর রহমান মিলন, জেলা যুবলীগ নেতা, আলামিন স্বপন, জেলা যুবলীগ নেতা, এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ ও আওয়ামী লীগের নেত্রীবৃন্দ।