
শাফায়েত নূরুল: কিশোরগঞ্জের নিকলীতে মির্জালী (৯০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে নিকলী থানার পুলিশ। নিহত মির্জালী উপজেলা সদর ইউনিয়নের মীরহাটী ছোট হাটি গ্রামের মৃত জয়নাব আলী ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিজ বাড়ি থেকে বেলা ১২ টা নিখোঁজ হয়, অনেক খোঁজাখুঁজি পর দুপুরে বাড়ির পাশের সোয়াইজনী নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পায় এলাকাবাসী তারপর থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ব্যাপারে নিকলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।