1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে বাবুল মিয়ার স্বপ্ন পূরণ - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে বাবুল মিয়ার স্বপ্ন পূরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১৪১ বার পঠিত
ফরিদ মিয়া নান্দাইলঃ-
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বৃহৎ সেচ্ছাসেবী সংগঠন শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্যপরিষদ কর্তৃক শেরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের  ইলাশপুর গ্রামের মৃত হাসেন আলী মেম্বারের পুত্র হতদরিদ্র বাবুল মিয়ার স্বপ্ন পূরণে একটি ঘর নির্মাণ করে দেওয়া হয়। হতদরিদ্র বাবুল মিয়ার পুরাতন বসত ঘরটির চাল সহ সবকিছু নষ্ট হয়ে গিয়ে থাকার অনুপযোগী হয়ে পড়ে। বৃষ্টি আসলে বাচ্চাদের নিয়ে কষ্ট করে বসে থাকতে হতো, কিন্তু বাবুল মিয়ার অল্প আয়ের উপর ভিত্তি করে নিজের পরিবারের ৫ সদস্যের খরচ বহন করে ঘর বাধাটা স্বপ্নই থেকে যেতো। পরে বিষয়টি বাবুল মিয়া শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদকে জানালে নির্বাহী সদস্য সাইদুল ইসলাম ফকির এবং লিক্সন মিয়া দায়িত্ব নিয়ে পরিষদের সর্বস্তরের নেত্রী বৃন্দ মিলে তার ঘর বাধার ব্যবস্থা করে দিয়ে বাবুল মিয়ার পরিবারের মুখে হাসি ফোটান। বেশ কয়দিন আগে থেকেই ঘরের কাজশুরু করে সবকিছু শেষ হওয়ার পর বৃহস্পতিবার সকালে ১০ ঘটিকায় শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের একটি টীম গিয়ে বাবুল মিয়ার হাতে ঘর আনুষ্ঠানিক ভাবে বুঝিয়ে দেন।এ সময় ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহম্মেদ সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপদেষ্টা সাইফুল ইসলাম সরকার, হারুন-অর-রশিদ সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক নূর হোসেন হীরা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম আকন্দ, সদস্য সুজন মিয়া,জুয়েল ফকির, আল-আমিন ফকির, ক্রিড়া বিষয়ক সম্পাদক এর পিতা নুর ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।এ সময় বক্তব্যে ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ আহমেদ বলেন, শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা সব সময় হতদরিদ্র পরিবারের পাশে বিভিন্ন ভাবে দাড়ানোর চেষ্টা করি, এরি অংশ হিসাবে আজ বাবুল মিয়ার ঘর নির্মাণ করে দেওয়া হয়। আমি সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।এ ছাড়াও উপস্থিত সংগঠনের উপদেষ্টা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা হারুন-অর-রশীদ সরকার ও যুগ্ন সাধারণ সম্পাদক নূর হোসেন হীরা তাদের বক্তব্যে সকল সদস্যদের ধন্যবাদ জানান।এ সময় ঘর পাওয়া বাবুল মিয়া তার অনুভূতি প্রকাশ করে বলেন আমি ঘর পেয়ে অনেক খুশি, আমি আমার বাচ্চাদের নিয়ে সুখে থাকতে পারবো। আমি আপনাদের জন্য দোয়া করি।উল্লেখ্য, শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে একই ইউনিয়ন এর আগে আরো দুই হতদরিদ্র পরিবারের মাঝে দুইটি ঘর নির্মাণ করে দেওয়া হয়।
সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!