1. admin@auchsangbad.com : admin :
প্রায় ৫লাখ শিং মাছ মরে ভেসে উঠেছে কেন্দুয়ার পল্লীতে ১একরের তিনটি পুকুরে বিষ ডেলে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি সাধন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রায় ৫লাখ শিং মাছ মরে ভেসে উঠেছে কেন্দুয়ার পল্লীতে ১একরের তিনটি পুকুরে বিষ ডেলে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি সাধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ : নেত্রকোনার জেলার কেন্দুয়া উপজেলার রোয়াইল বাড়ী ইউনিয়নের ফতেপুর গ্রামে মোসলেম উদ্দিনের পুত্র মোখলেছ উদ্দিনের ১ একর ভূমির উপর নির্মিত তিনটি পুকুরে বুধবার (২৯ মার্চ) গভীর রাতে একই গ্রামের আবদুল গফুরের পুত্র তাহের উদ্দিনের নির্র্র্র্র্র্র্র্র্র্দেশে নজরুল মিয়া, বুলু মিয়া ও কদ্দুসের নেতৃত্বে অজ্ঞাতনামা ৩/৪জন পুকুরে বিষ প্রয়োগ করে। মোসলেম উদ্দিন জানান, গত কিছুদিন ধরে তাহের উদ্দিন গংদের সাথে স্থানীয় একটি মসজিদ পরিচালনা নিয়ে মারামারির ঘটনায় শক্রতা চলে আসছে। বৃহস্পতিবার ভোরে ৩টি পুকুরে চাষকৃত প্রায় ৫লাখ শিং মাছ মরে ভেসে উঠে। স্থানীয় শত শত মানুষ মরা মাছ দেখতে ভীড় জমায় এবং ঘটনার তীব্র নিন্দা জানান। পুকুরের মালিক মোখলেছ জানান, ১ একর জমির উপর ৩টি পুকুরে এই সর্বনাশা বিষ প্রয়োগের ফলে তার প্রাথমিক পর্যায়ে ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সার্ধিত হয়েছে। ফতেপুর এলাকার ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাজার হাজার মৃত মাছ দেখে তিনি কেঁদে ফেলেন এবং এই ঘটনার সাথে জড়িত সকলকেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবী করেন। স্থানীয় জনগন উক্ত ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার দাবী করেছেন। পুকুরের মালিক মোখলেছ উদ্দিন ও তার স্ত্রী সালমা খানম জানান, এই চক্রটি আমাদের নিঃস্ব করে দিয়েছে। আমরা এদের বিরুদ্ধে নাম উল্লেখ সহ থানায় মামলা দায়ের করব। হাজার হাজার মাছ মৃত্যুর ঘটনা শুনে কেন্দুয়া ও নান্দাইল উপজেলা থেকে প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করে হাজার হাজার মৃত শিং মাছ দেখতে পান।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!