1. admin@auchsangbad.com : admin :
রমজান ও ঈদকে সামনে রেখে মসিকের মতবিনিময় সভা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

রমজান ও ঈদকে সামনে রেখে মসিকের মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

সুমন ভট্টাচার্য- ময়মনসিংহ প্রতিনিধিঃ-আসন্ন পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি এবং রমজান ও পবিত্র ঈদ উল ফিতরে মানুষের ঈদযাত্রা যানজটমুক্ত ও স্বাচ্ছন্দময় রাখার লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ০৪ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।এ সময় মেয়র বলেন, এ রমজান ও ঈদে মানুষকে স্বস্তি দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আর তা বাস্তবায়নে আমরা মাঠে তৎপর আছি। কৃত্রিম সংকট বা দ্রব্যমূল্য বাড়িয়ে মানূষকে কষ্ট দেওয়া বা মানুষকে ঠকানোর কোন কার্যক্রম করা যাবে না। এমন কিছু ধরা পড়লে কাউকে ছাড় দেওয়া হবে না।মেয়র আরও বলেন, বৈশ্বিক মন্দায় অমদানি নির্ভর অনেক পণ্যের মূল্য বৃদ্ধি হয়েছে। কিন্তু এটাকে সামনে রেখে কেউ যেন মূল্য বৃদ্ধি না করে সেজন্য মনিটরিং টিম ও ভ্রাম্যমাণ আদালত থাকবে। বাজারে সুস্থ ও স্থিতিশীল অবস্থা যেন বজায়ে থাকে তার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। তবে এর জন্য সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।যানজট নিরসনে পুলিশ বিভাগ সহ অন্যান্য সকলের সহযোগিতা কামনা করে মেয়র। এছাড়াও তিনি বলেন, শহরের রাস্তা ও ড্রেনের কাজ চলছে। এতে নগরবাসীর সাময়িক অসুবিধা হচ্ছে। রমজানে মানুষের চলাচলে যেন অসুবিধা না হয় সেজন্য প্রকৌশল বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ফুটপাত দখলমুক্তকরন এবং রাস্তায় নির্মাণ সামগ্রীমুক্ত রাখতে মসিকের ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।এছাড়াও মেয়র জানান, যত্রতত্র অনুমোদনহীন দোকান বসিয়ে মানহীন খাবার সরবরাহ করলে তার বিরূদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এছাড়াও মেয়র তার বক্তব্যে বিরূপ বৈশ্বিক পরিস্থিতিতে মিতব্যায়ী ও সংযোমী হওয়ার, প্রয়োজনে অধিক মূল্যের খাদ্য পরিহার করার এবং খাদ্যাভাসের পরিবর্তন আনার আহবান জানান।সভার সঞ্চালন করেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। সভায় মসিক সচিব অন্নপূর্ণা দেবনাথ, ময়মনসিংহ কোতয়ালী সার্কেলের অতিথির পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম ফকির, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবর রহমান, মসিকের প্যানেল মেয়র ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ, জেলা বাজার কর্মকর্তা, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ, বিভিন্ন বাজার সমিতির নেতৃবৃন্দ, চাল, ডাল, চিনি, ভোজ্য তেল, মাংস সহ বিভিন্ন খাদ্যপণ্যের ব্যবসায়ী সমিতি, অটোবাইক ও অটোরিকশা মালিক সমিতি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!