1. admin@auchsangbad.com : admin :
বাউফলে দুই শিক্ষার্থী খুনের ঘটনায় এলাকায় শোকের ছায়া। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বাউফলে দুই শিক্ষার্থী খুনের ঘটনায় এলাকায় শোকের ছায়া।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

শ্রীঃ মিশুক চন্দ্র ভুঁইয়া-নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালী সিনিয়র ও জুনিয়র দ্বন্দ্বে নবম শ্রেণির শিক্ষার্থীদের ছুরির আঘাতে দশম শ্রেণির দুই শিক্ষার্থী খুন হয়েছে। আদরের সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ মা-বাবা। শুধু নিহতের স্বজনরা নয় সহপাঠী বন্ধুরাও শোকাহত।গতকাল বুধবার (২২শে মার্চ) সকালে বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলাকালীন সময়ে পায়ে সাইকেলের চাকা পা লাগাকে কেন্দ্র করে একে অপরকে চর থাপ্পড় মারে। এর জেরে স্কুল ছুটির পর স্কুল সংলগ্ন ব্রীজের কাছে ৯ম শ্রেণির রায়হান গ্যাংরা ১০ম শ্রেণীর মারুফ, সিয়াম এবং নাফিসকে বাড়িতে যাওয়ার পথে তাদের ছুরিকাঘাত করে। এতে তিনজন গুরুতর জখম হয়ে আহত হন।নাফিস ও মারুফ কে আশংকাজনক অবস্থায় বরিশাল হাসপাতালে পাঠানো হলে যাওয়ার পথে তারা মারা যান। আর সিয়াম বাউফল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।বৃহস্পতিবার (২৩শে মার্চ) পোস্টমর্টেম শেষে আছর বাদ ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ে জানাজা নামাজ শেষে নিজ নিজ বাড়িতে দাফন সম্পন্ন করা হয়েছে।ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ঘটনা শোনার সাথে সাথে শিক্ষার্থীদেরকে নিয়ে হাসপাতালে ছিলাম। আজ বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা ক্ষোভে ফুসে ওঠেছে। আমরাও জড়িতদের গ্রেফতার দাবি করছি। শিক্ষার্থী নিহতের ঘটনায় এক দিনের শোক পালিত হচ্ছে স্কুল জুড়ে।এদিকে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা সহপাঠীদের হারিয়ে দিশেহারা পুরো বিদ্যালয়। খুনীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।নিহতের মা ও স্বজনদের মধ্যে হত্যার সঙ্গে জড়িতদের এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি স্বজনদের।বাউফল থানার ওসি আল মামুন বলেন, শিক্ষার্থী খুনের ঘটনার খবর শোনার সাথে সাথে ঘটনাস্থলে এসে পৌঁছেছি। বিভিন্ন টিম মাঠে কাজ করছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার সাইদুল ইসলাম। তিনি এ সময় সাংবাদিকদের বলেন, এঘটনার সাথে জড়িতদের সনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!