1. admin@auchsangbad.com : admin :
এমপি ফিরোজের বিরুদ্ধে নিজ দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ ও সমাবেশ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

এমপি ফিরোজের বিরুদ্ধে নিজ দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ ও সমাবেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৬৯ বার পঠিত
শ্রীঃ- মিশুক চন্দ্র পটুয়াখালী প্রতিনিধিঃ-
গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে দলের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারসহ ২০-২৫ জন নেতাকর্মীর ওপর বর্বরোচিত পৈশাচিক হামলার ঘটনায় আসম ফিরোজ এমপিকে দায়ী করেন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। পটুয়াখালীর বাউফলে এমপি আসম ফিরোজের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল  ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগের।মঙ্গলবার (২১শে মার্চ) বেলা সাড়ে ১০ টার দিকে পটুয়াখালী বাউফলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের কাগুজিপুল থেকে শুরু হয়ে গোলাবাড়ি, কুন্ডুপট্টি ও পাবলিক ফিল্ড দিয়ে বাজার রোড হয়ে ইলিশ চত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।মিছিলে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তালুকদার জাহাঙ্গীর হোসেন, মদনপুরা ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা, বাউফল সদর ইউনিয়ন চেয়ারম্যান জাহিদ হোসেন, বগা ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ হাসান প্রমূখ।বক্তারা আসম ফিরোজ এমপিকে দায়ী করে বলেন তার নির্দেশে তার ভাইর ছেলে মনির মোল্লা ও আলকাস মোল্লার নেতৃত্বে ৫০-৬০ জন অস্ত্রধারীরা এ হামলা চালিয়ে আনন্দ মিছিল পন্ড করে দেন বলে অভিযোগ করেন এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।এদিকে ওই হামলার ঘটনার পর দলের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের জন্ম ভূমি বগা ইউনিয়নের বগা বন্দরে আসম ফিরোজ এমপির বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করা হয়েছিল। ওই সমাবেশ থেকে আসম ফিরোজ এমপিকে অবাঞ্ছিত ঘোষনা করা হয়।কথা থাকে যে, আসম ফিরোজ এমপিরপক্ষ থেকেও মঙ্গলবার (২১ মার্চ) বিএনপি- জামায়াতের নৈরাজ্যর নামে পাল্টা  কর্মসূচির ঘোষনা দিলেও তা জেলা প্রশাসক ও এসপির হস্তেক্ষেপে পরিবর্তন করে পরেরদিন (২২ মার্চ) নির্ধারণ  করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে শহরে থমথমে অবস্থা  বিরাজ করছে। বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!