তাড়াইলে জাতির জনকের জন্মদিন ও শিশু দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি
প্রকাশের সময় :
সোমবার, ২০ মার্চ, ২০২৩
১৩২
বার পঠিত
শাহ মো.সারওয়ার জাহান-কিশোরগঞ্জ প্রতিনিধিঃ-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তাড়াইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্বাস্থ্য সেবা প্রচারণা সপ্তাহ উদযাপন ও স্কুল ভিওিক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তাড়াইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহমান এর সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কমকর্তা ডাঃ মোহাম্মদ আলমাস হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ তানভীর হাসান, মেডিকেল অফিসার ডাঃ তাশনীমুর, উপজেলা স্যনিটারী ইন্সপেকটর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুর রউফ তালুকদার, মনজুরুল মুকিত, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) এবং সুমন চন্দ্র দেবনাথ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং প্রায় ১২০ জন ছাত্র ছাত্রীর অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।তন্মধ্যে ৫ জনকে মেধাভিত্তিক পুরুষ্কৃত করা হয়।
এছাড়াও তাড়াইল উপজেলার প্রায় বেশীরভাগ বিদ্যালয়ে আজ বঙ্গবন্ধুর ভাবনা এবং জীবনী নিয়ে আলোচনা করা হয়।