1. admin@auchsangbad.com : admin :
রাজশাহীতে স্কুল শিক্ষককে নারী দিয়ে ফাঁসিয়ে অর্থ আদায় - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

রাজশাহীতে স্কুল শিক্ষককে নারী দিয়ে ফাঁসিয়ে অর্থ আদায়

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে একজন স্কুল শিক্ষককে পরিকল্পিতভাবে নারী দিয়ে ফাঁসিয়ে, ঘরে ঢুকিয়ে উলঙ্গ করে তা মোবাইলে ধারণ করে মুক্তিপণ আদায় ও চাঁদাবাজিসহ নানান অপকর্মের অভিযোগ উঠেছে আরএমপি’র এয়ারপোর্ট থানাধীন বায়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল রাসেদুল খাঁনের বিরুদ্ধে।গত ৫ মার্চ নগরীর দাশপুকুর এলাকায় একটি বাসায় ঐ শিক্ষকের উলঙ্গ ভিডিও ধারণ ব্লাকমেইল করে এএসআই মোতালেব নামের পরিচয় বহনকারী একজন ও কনস্টেবল রাসেদুল খান।জানা গেছে, ঐ নারীর সঙ্গে জোর করে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কনস্টেবল রাসেদুল খানসহ চক্রটি ওই ভুক্তভোগীদের থেকে মোটা অংকের টাকা আদায় করেছে এবং প্রতিনিয়তই ভিডিও ভয় দেখিয়ে ব্লাকমেইল করে আসছে চক্রটি।ভুক্তোভোগী স্কুল শিক্ষক বলেন, নারীদেরকে টোপ হিসেবে ব্যবহার করে অপহরণ করে মুক্তিপণ বাবদ বড় অংকের টাকা হাতিয়ে নিতো তারা। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সে শিক্ষক আইনের আশ্রয়ও গ্রহণ করতে পারিনি।ঘটনার বরাতে ভুক্তভোগী স্কুল শিক্ষক এ বিষয়ে বলেন, সুমন নামের একজন যুবকের সাথে মুঠোফোনে তার সাথে সম্পর্ক গড়ে উঠে। পরে গত ৫ মার্চ সকালে অপরিচিত একটি নাম্বর থেকে ফোন আসে একজন মহিলার এবং বলে আপনার নাম্বার সুমন ভাই আমাকে দিয়েছে। আপনি আমার সাথে দেখা করেন, সে শিক্ষকে ফোন করে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সোনাদিগি মোড় এলাকায় আসতে বললে সেখানে সে আসে। এরপর শিক্ষকে নিয়ে মহিলাটি রিক্সাযোগে রাজপাড়া থানাধীন দাশপুকুর এলাকায় নিয়ে যায়। সেখানে একটি বাসায় নিয়ে একটি রুমে ঢুকিয়ে মহিলাটি রুমের দরজা আটকিয়ে দেয় ও জোর করে সে স্কুল শিক্ষকের পোশাক খুলে নেয়। কিছুক্ষণ পর রুমের দরজা বাহির থেকে নক করলে সেই মহিলাটি রুমের দরজা খুললেই ২ জন পুলিশ পরিচয় দিয়ে ভিতরে ঢুকে পড়ে। তাদের মধ্যে এক জন পোশাক পড়া ছিলো, আরেকজন সিভিলে ছিলো। তারা রুমের ভিতর প্রবেশ করে সেই স্কুল শিক্ষকের পোশাক খুলে মোবাইলে ভিডিও ধারণ করতে থাকে। ভিডিও ফুটেজ ধারণ করেন বায়া ফাঁড়ি কনস্টেবল রাসেদুল খান সহ তার সাথে থাকা এএসআই পরিচয় প্রদানকারী মোতালেব।এ সময় তারা ৪ লক্ষ টাকা না দিলে পরিবার সহ সোস্যাল মিডিয়ায় ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দেয়।পরে সে স্কুল শিক্ষক মুঠোফোনে তার অন্য সহকর্মীকে বিষয়টি জানালে সে বিকাশ ও নগদের মাধ্যমে ৫০ হাজার টাকা দেয় ও ভিকটিমের সাথে থাকা নগদ ৭ হাজার টাকা জোর করে নিয়ে নেয় চক্রটি।এ বিষয়ে জানতে এয়ারপোর্টে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমরান হোসেনকে ফোন দেওয়া হলে তিনি বলেন, ঘটনার বিষয় আমি কিছুই জানি না। কেউ অভিযোগ করেনি। তবে এমন কোন ঘটনা ঘটলে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।প্রসঙ্গত, দীর্ঘদিন যাবৎ কনস্টেবল রাসেদসহ একটি চক্র খারাপ মেয়েদের দিয়ে সমাজের বৃত্তবানদের ব্লাকমেইল করে আসছে। লোকলজ্জায় কেউ কোথাও অভিযোগ বা মুখ খুলছে না।এবার ঐ শিক্ষক আত্মসম্মানের ভয়ে এবং বারবার ব্লাকমেইল হওয়া থেকে বাঁচতে সাংবাদিকের সাহায্য কামনা করেন। গোপনে তিনি বিভিন্ন দপ্তরে অভিযোগ দিবেন বলেও জানান।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!