1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
চালককে মারধর করে ৪০টি বাস এলাকা ছাড়া,  কেন্দুয়া-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ সপ্তাহ ধরে - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

চালককে মারধর করে ৪০টি বাস এলাকা ছাড়া,  কেন্দুয়া-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ সপ্তাহ ধরে

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৩১ বার পঠিত
নান্দাইল ময়মনসিংহঃ
দুটি নতুন বাস চলতে বাধা দেয়ায় নেত্রকোণার কেন্দুয়া থেকে ঢাকা রুটে শাহ সুলতান পরিবহনের চালককে মারধর ও নানা হুমকি ধমকি দিয়ে বাসগুলোকে তাড়িয়ে দিয়ে দীর্ঘদিনের এই বাস সার্ভিসটি বন্ধ করে দেয়া হয়েছে। এতে ৪০টি বাস বন্ধ রয়েছে এক সপ্তাহ ধরে। তাড়িয়ে দেয়া বাসগুলোর শ্রমিকরা জীবনের ঝুঁকি
নিয়ে যাত্রীদের বাসসেবা অব্যাহত রাখতে বর্তমানে নান্দাইল চৌরাস্তা থেকে ঢাকা পর্যন্ত চলাচল করছে। এ সমস্যা নিরসনে ঢাকায় বাস মালিক ও মোটরযান
কর্মচারিদের মধ্যে আলোচনা চলছে বলে সূত্র জানায়।
শাহ সুলতান পরিবহনে মো: শরীফ নামের একজন চালক অভিযোগে জানান, গত ১৩ই মার্চ সন্ধ্যার পর কেন্দুয়া উপজেলা সদরে ঢাকা বাস স্ট্যান্ডে শাহ সুলতান
পরিবহনে আরো বাস অন্তর্ভুক্তি নিয়ে মেয়র চাপ দেয়াতে শাহ সুলতান পরিবহনের চালকরা এতে অসম্মতি প্রদান করে। একপর্যায়ে মো: শরীফ নামের একজন চালকের
গায়ে হাত তুলেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভুইঁয়া। অন্য কয়েকজন চালকদেরও মেয়রের লোকজন মারধর করে কেন্দুয়া হতে শাহ সুলতান পরিবহনের বাস চলাচল বন্ধ করে দেন। এর প্রেক্ষিতে শাহ সুলতান পরিবহনের বাসগুলো আঠারবাড়ি বাজার হতে চলাচল শুরু করে কিন্তু এতেও বাধা হয়ে দাঁড়ান পৌর মেয়র আসাদুল হক ভুইঁয়া। মেয়র তারই বন্ধু আঠারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে আঠারবাড়ি বাজার কাউন্টার হতে শাহ সুলতান পরিবহনের বাসের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর শাহ সুলতান পরিবহনের বাস
গুলো বর্তমানে নান্দাইল চৌরাস্তা হতে চলাচল করছে।
আসাদুল হক ভুইঁয়ার রোষানলে পড়া শাহ সুলতান পরিবহনের চালক মোঃ শরীফ তার বক্তব্যে বলেন যে, মেয়রের ইচ্ছে মতো বাস অন্তর্ভুক্ত করা এবং চাঁদার হার
বাড়ানোর দ্বন্ধে আমার গায়ে হাত তুলেন এবং শাহ সুলতান পরিবহনের বাস চলাচল কেন্দুয়া এবং আঠারবাড়ি বাজার হতে বন্ধ করে দেন। এর প্রতিবাদে আমরা পরিবহন শ্রমিকরা ধর্মঘটের চিন্তা ভাবনা করছি।
পৌর মেয়র আসাদুল হক ভুইঁয়া মোটর শ্রমিক ইউনিয়ন কেন্দুয়া শাখারও সভাপতির দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে। তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন চালককে মারধরের বিষয়টি তার জানা নেই। তবে সংশ্লিষ্টদের অনুমতি সাপক্ষে কেন্দুয়া ঢাকা রুটে হিমাচল নামে দুটি বাস চলাচল শুরু করলে শাহ সুলতান পরিবহনের শ্রমিকরা তাতে বাধা দেয়। এর জের ধরে বাস চলাচল বন্ধ।  এ সমস্যা সমাধানে ঢাকায় মালিক ও শ্রমিকদের মধ্যে আলোচনা চলছে।
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলাতে পৌর মেয়র আসাদুল হক ভুইঁয়ার মদদে একটি প্রেসার গ্রুপ তৈরি হয়েছে। আসাদুল হক ভুইঁয়া একই সাথে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দীর্ঘ প্রায় ১৬-১৭ বছর যাবৎ কেন্দুয়া উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি। অর্থাৎ কেন্দুয়া উপজেলাতে তার একচ্ছত্র আধিপত্য। শুধু আসাদুল হক ভুইঁয়াই নন, তার আপন বড় ভাই এনামুল হক ভুইঁয়া কেন্দুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং কেন্দুয়া বাজার কমিটির সভাপতি। এছাড়াও মেয়রের ভাতিজা রাতুল হক ভুইঁয়া চাচার সাথে কেন্দুয়া উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কমিটিতে দায়িত্বে রয়েছেন ও কেন্দুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। ২য় ভাতিজা আহসানুল হক শাফিম ঢাকা কলেজে অধ্যয়নরত থাকলেও কেন্দুয়া উপজেলার
ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী থাকলেও তিনি আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক-৫ নির্বাচিত হয়েছেন। অর্থাৎ কেন্দুয়া উপজেলা মূলত হক ফ্যামেলিই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নিয়ন্ত্রণ করেন।
ব্যতিক্রম ছিলেন আসাদুল হক ভুইঁয়ার বড় ভাই মরহুম মেয়র আব্দুল হক ভুইঁয়া। আব্দুল হক ভুইঁয়ার বিরুদ্ধে কোন অবৈধ কাজের অভিযোগ ছিলো না। মেয়র গ্রুপের
নেতৃত্বে কেন্দুয়া উপজেলার প্রতিটি সিএনজি, অটো রিকশা, ট্রাক, বাস এমনকি প্রতিটি দোকান থেকেও প্রতিদিন চাঁদা আদায় করা হয়। প্রতিদিন বিশাল অংকের
চাঁদা তোলার অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন আওয়ামী লীগের নেতা বলেন, আসাদুল হক ভুইঁয়ার কারণে কোন ভালো বাস সার্ভিস কেন্দুয়াতে চলতে পারে না। এর ফলে কেন্দুয়ার
সাধারণ মানুষ সিএনজি করে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনাতে যাতায়াত করতে বাধ্য হয় এবং প্রায় সময় মর্মান্তিক দুর্ঘটনার শিকার হচ্ছেন।
সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!