1. admin@auchsangbad.com : admin :
নিকলীতে গৃহবধূকে হাত পা বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ, ১৯ দিন অতিবাহিত হলেও নানান অজুহা দেখিয়ে মামলা নিচ্ছে না পুলিশ। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিকলীতে গৃহবধূকে হাত পা বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ, ১৯ দিন অতিবাহিত হলেও নানান অজুহা দেখিয়ে মামলা নিচ্ছে না পুলিশ।

  • প্রকাশের সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

শাফায়েত নূরুল

কিশোরগঞ্জের নিকলীতে এক গৃহবধূকে যৌতুকের টাকার দাবিতে শ্বশুরবাড়ি লোকজন হাত পা বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে এলাকায়। কিন্তু ১৯ দিন অতিবাহিত হলেও মামলা নিচ্ছে না নিকলী থানার পুলিশ। এলাকাবাসীর সূত্রে জানা যায় যে,দুই বছর পূর্বে নিকলী উপজেলা সদর ইউনিয়নের অফিস পাড়া গ্রামের নবী মিয়ার ছেলে মোঃ হোসাইন (২৬) এর সাথে নিকলী মীরহাটি গ্রামের মোঃ আক্কাছ আলীর মেয়ে মাহিনূর (২০) বিবাহবন্ধনে আবদ্ধ করা হয়। তবে বিয়ের কিছু দিন না যেতেই যৌতুকের টাকা জন্য মাহিনূরকে শিকার হতে স্বামী সহ শশুর বাড়ির লোকজনের অমানবিক নির্যাতনে।পরিস্থিতি দিনের পর দিন খারাপের দিকে যেতে থাকায়। এ বিষয়ে আক্কাছ আলী জানান, আমার মেয়ে মাহিনূরকে তার স্বামী হোসাইন সহ তার বাড়ির সবাই বিভিন্নভাবে তাকে শারিরীক ও মানসিক নির্যাতন করে যাচ্ছে। তাদের দাবি যৌতুক হিসেবে মোটা অংকের টাকা। এছাড়াও আমার মেয়েকে নানান রকম কথায় কথায় বিভিন্ন কটূ কথা শুনতে হয়। যার কারণে আমার মেয়ে দিন দিন মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে।তিনি আরও বলেন, তার মেয়ে মাহিনূর কে স্বামী প্রায় প্রতিদিনই মারধরসহ গালিগালাজ আজেবাজে কথা বলে। বাবার বাড়ি থেকে টাকা না এনে দিলে তাকে আরও মারধর করা হবে বলেও হুমকিধামকি দেওয়া হয় ।এ বিষয়ে গত কয়েক মাস ধরে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমাণ্য ব্যক্তিরা দুই পরিবারকে সালিসি বিচারের মাধ্যমে সব বিষয়ে মীমাংসা করতে বসে। একপর্যায়ে ব্যর্থ হয়, ঘটনা দিন গত ২৩ ফ্রেরুয়ারি বৃহস্পতিবার বিকেলে সাধারণ ঘটনা কে কেন্দ্র করে স্বামী হোসাইন মাহিনূরকে হাত পা বেঁধে আবারো যৌতুকের টাকার জন্য বডি দা দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করলে বাড়ির পার্শ্ববর্তী লোকজন এসে উদ্ধার করে। তারপর শ্বশুরবাড়ি থেকে থেকে বের করে দেয় বলে অভিযোগ পাওয়া যায়। এ ব্যাপারে মাহিনূরের বাবা মোঃ আক্কাছ আলী গত (২৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাতে নিকলী থানায় হোসাইনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। অভিযোগ দেওয়ার পর ১৯ দিন অতিবাহিত হলেও মামলা নিচ্ছে না নিকলী থানার পুলিশ, এবং মামলার বাদী সূত্রে জানা যায়। তদন্ত কর্মকর্তা এসআই জুবায়ের জানান, অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা নিবো বলে তিনি জানান। নিকলী থানার ওসি মোহাম্মদ মনসুর আলী আরিফ এই বিষয় প্রশ্ন করলে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবে বলে উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!