1. admin@auchsangbad.com : admin :
বাউফলে চুরি ছিনতাই চরমে, আইন শৃঙ্খলার অবনতি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বাউফলে চুরি ছিনতাই চরমে, আইন শৃঙ্খলার অবনতি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৩১ বার পঠিত

শ্রীঃ- মিশুক চন্দ্র ভুঁইয়া-নিজস্ব প্রতিবেদক।

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলায় চরম আকার ধারণ করেছে চুরি, ডাকাতি, ছিনতাই। সাধারণ থেকে অসাধারন, ব্যবসায়ী, অটোচালকদের ঘুম কেড়ে নেওয়া হয়েছে। আতঙ্কে আতঙ্কিত হয়ে দিনরাত কাটছে তাদের।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক সাধারণ মানুষ জানান, চুরি ছ্যাচরামিতে ভরে গেছে বাউফল। কখনো ঘর চুরি, গরু ছাগল মহিষ চুরি, আবার কখনো ডাকাতির মতো ঘটনা ঘটেই চলছে। এতে জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের যেন নেই কোনও মাথা ব্যাথা। এতে চরমে দেখা দিয়েছে আইন শৃঙ্খলার অবনতি।

অটোচালকরা জানান, আমরা কেউ ঋন নিয়ে, আবার কেউ শেষ সম্বলটুকু বিক্রি করে, আবার কেউ বেকার বসে আছি তাই অটোগাড়ি কিনে জীবিকা নির্বাহ করে আসছি। রোডেঘাটে গাড়ি নিয়ে বের হওয়া এখন ঝুকিপূর্ণ হয়ে গেছে। ছিনতাইকারীরা সুকৌশলে গাড়ি ছিনতাই করে নিয়ে যায়। চরম আকারে দেখা দিয়েছে ছিনতাইকারীদের একটি সক্রিয় সংঘবদ্ধ দলের। এ পর্যন্ত অনেকে গাড়ি খুইয়েছে। আবার রাতের গভীরে গ্রেজ থেকে তালা ভেঙে গাড়ি সহ আবার ব্যাটারি চুরি হচ্ছে প্রতিনিয়ত। এতে চেয়ারম্যান বা মেম্বারদের কাছে কিংবা থানায় অভিযোগ করে কোনও ফল পাওয়া যায় না। যেন তারা দেখেও না দেখার ভান করে আসছেন। আজকে আইন শৃঙ্খলার অবনতির কারনে এমনটাই ঘটে চলেছে প্রতিদিন প্রতিনিয়ত। আমরা অটোচালকরা আইন শৃঙ্খলা বাহিনীর সঠিক দায়িত্ব পালন করার অনুরোধ জানাচ্ছি।

এদিকে সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ রাজনৈতিক লোকজন জানান, বাউফল উপজেলায় এখন যেভাবে চুরি ছ্যাচরামি, ডাকাতি, ছিনতাই হচ্ছে তাতে আমরা সাধারণ মানুষ হতবাক। নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। বিশেষ করে মাদক কারবারিদের সিন্ডিকেটে পুরো বাউফল উপজেলা। আমাদের মনে হয় মাদক কারবারি কর্তৃক এ ধরনের ঘটনা ঘটে চলেছে। আতঙ্কে আছি সর্বস্তরের মানুষ। আইন শৃঙ্খলা বাহিনী সঠিক ভাবে তদারকি ও দায়িত্ব পালন করলে এমন কাজ করতে কেউ পারেনা এটা আমরা বিশ্বাস করি। আমরা আশা করবো আইন শৃঙ্খলা বাহিনী সঠিক ভাবে তার দায়িত্ব পালন করবে, শান্তিতে থাকব আমরা।

তারা আরও জানান, চেয়ারম্যান মেম্বারদের কথা বলে কোনও লাভ নেই। তারা যদি সঠিক তদারকি করে তাহলে তার ইউনিয়নে বা ওয়ার্ডে কিভাবে চুরি ছ্যাচরামি হয়। জনপ্রতিনিধি হয়ে যেন তার জনগণের প্রতি কোনও খেয়াল নেই। সাধারণ একটু শান্তি চায়, শান্তিতে ঘুমাতে চায়। আশা করি এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা খেয়াল রাখবেন।

এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার বলেন, আসলেই আমাদের বাউফল উপজেলায় ইদানীং চুরি ছিনতাই প্রখর আকার ধারণ করেছে। যা উদ্বেগজনক। তবে এব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী যদি একটু কঠোর আকারে নজর দেন তাহলে এগুলো রোধ করা সম্ভব।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, ছিনতাই এর কোনও অভিযোগ এখনো পাওয়া যায়নি। তবে চুরি, ডাকাতির ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এবং চিহ্নিতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এবিষয়ে বাউফল সার্কেলের এসপি সাহেদ আহমেদ চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী এব্যাপারে ততপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!