1. admin@auchsangbad.com : admin :
নান্দাইলে তথ্য গোপন করে জমি খারিজ ॥ অভিজ্ঞ মহলে বিরূপ প্রতিক্রিয়া - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নান্দাইলে তথ্য গোপন করে জমি খারিজ ॥ অভিজ্ঞ মহলে বিরূপ প্রতিক্রিয়া

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১২৫ বার পঠিত

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ: ভূমি আইন ও ভূমির নামজারী তথা জমি খারিজ সম্পর্কে গ্রামের সাধারন মানুষ খুবই অজ্ঞ। তাই জমি খারিজ করতে সাধারন মানুষকে পোহাতে হয় নানা সমস্যা। ভূমি খারিজের জন্য সরকারিভাবে এক হাজার পঞ্চাশ টাকা নির্ধারিত রয়েছে। তথাপিও অতিরিক্ত মোটা অংকে উৎকোচ প্রদান না করলে কেউ মূল্যবান সময় হারাচ্ছে, আবার কেউবা খারিজের জন্য অর্থ হারাতে হচ্ছে। সাধারন মানুষকে মাসের পর মাস, বছরের পর বছর সীমাহীন দূর্ভোগের শিকার হতে হয়। ঠিক তেমনি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলা ভূমি অফিসে। ইউনিয়ন ভূমি অফিস সহ উপজেলা ভূমি অফিসের দপ্তর প্রধান, কর্মচারীবৃন্দ সহ একটি সিন্ডিকেট দালাল চক্র খারিজের নামে সাধারন জনগণের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। টাকা দিলেই তথ্য গোপন করে বা জালিয়াতির মাধ্যমে নামে-বেনামে ভূমির খারিজ করা যায়। জানাগেছে, উপজেলার ৬নং রাজগাতী ইউনিয়নের খলাপাড়া মৌজায় ৯৯ নং বিআরএস খতিয়ানে আব্দুল ছোবাহানের নামে ৫ দাগে ১ একর ৮৯ শতাংশ ভূমি রেকর্ড আছে। উক্ত আব্দুল ছোবাহানের পরিত্যক্ত সম্পত্তি তাঁর বংশীয় উত্তারাধিকারী সূত্রে ও মুসলিম ফারায়েজ মতে ভূমির বন্টন করার কথা থাকলেও ফারায়েজ না দেখে ও তথ্য গোপন করে ১ একর ২৬ শতাংশ ভূমি অবৈধভাবে খারিজ করা হয়েছে। এতে করে আব্দুল ছোবহানের অন্যান্য উত্তারাধিকারীগণ সহ অভিজ্ঞ মহল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও তাঁর সহ-কর্মচারীদের অবহেলা ও কান্ডজ্ঞানহীন দায়িত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে উত্তারাধিকারী রাজাগাতী ইউনিয়নের উলুহাটি গ্রামের বাসিন্দা মোমতাজ উদ্দিনের পুত্র মাইনুল ইসলাম, নুর উদ্দিনের পুত্র মাহবুব আলম, আলা উদ্দিনের পুত্র শফিকুল ইসলাম, জালাল উদ্দিনের পুত্র মাইনুল ও আব্দুর রহমানের পুত্র বাবুল মিয়া ব্যক্তিগণের পক্ষে মাইনুল ইসলাম উক্ত ভূমির নামজারী বাতিলের জন্য গত ৫ ফেব্রুয়ারি/২৩ইং উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর আবেদন করেন। তবে এ পর্যন্ত এর কোন যথাবিহীত ব্যবস্থা নেননি কর্তৃপক্ষ। অভিযোগকারীরা জানান, উক্ত ভূমির নামজারীর জন্য ভূমি অফিসের কোন কর্মকর্তা বা কর্মচারী সরজমিন পরিদর্শন করেন নি। পরে বিষয়টি জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার নিকট উক্ত ভূমির মুসলিম ফারায়েজ দাখিল করেছি। তারপরেও আমাদেরকে না জানিয়ে তথ্য গোপন করে উত্তারাধীকারী মিজানুর রহমান কামাল ও হুমায়ূন ভূইয়ার নামে ৫ দাগের জমির মধ্যে ২টি দাগের জমি বাদ দিয়ে বেদখলীয় ১ একর ২৬ শতাংশ জমির মামলা নং ১,৯৪১ (ওঢ-ও)/২০২২-২৩ নামজারী করে। এছাড়া উক্ত খতিয়ানের দুটি দাগে ৫০ শতাংশ জমির উপর ময়মনিসংহ বিজ্ঞ আদালতে মামলা নং ২৬০/২০২২ চলমান আছে। আরো জানায় যে, রাজগাতী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা শরীফ মোল্লা দীর্ঘদিন যাবত রাজগাতী ও মুশুল্লি ইউনিয়নে দায়িত্বপালনে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি চালিয়ে যাচ্ছে। সেবা গ্রহিতারা জানান, তিনি নিয়মিত ও সঠিক সময়ে অফিস করেন না। তাকে ফোনেও পাওয়া যায় না। এরপূর্বেও উক্ত কর্মকর্তার বিরুদ্ধে ভূমির নামজারী জন্য রাজগাতী ইউনিয়নের কাশিনগর (কাটখালী) গ্রামে ফজলু মিয়ার স্ত্রী রেখা আক্তার কর্তৃক ৭০ হাজার টাকা উৎকোচ দাবীর মামলা চলমান রয়েছে। এছাড়া উলুহাটি গ্রামের মৃত আরব আলীর পুত্র দুলাল মিয়া জানান, তাঁর ২২ শতাংশ জমি খারিজ করতে তাকে দুই ধাপে দুই বছর ঘুরে ১৩ হাজার টাকা গুনতে হয়েছে। এ বিষয়ে উপ-সহকারী ভূমি কর্মকর্তা শরীফ মোল্লা ফারায়েজ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, আমি সরজমিন দেখে স্যারের নিকট প্রতিবেদন জমা দিয়েছি। স্যার তা দেখে খারিজ করেছেন। খারিজ তো দেন স্যারে। এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.টি.এম আরিফের সাথে সেলফোনে কথা হলে তিনি বলেন, আমরা সরজমিন গিয়েছি এবং দেখেই খারিজ করেছি। আপনি অফিসে আসেন, একথা বলেই তিনি ফোন কল কেটে দেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!