
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ:
ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদর নান্দাইল বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অফিস ও নান্দাইল ইউনিয়ন ভূমি অফিসের জায়গার অফিসের সাথেই মিষ্টির দোকান ও বাসা বাড়ির ময়লা আবর্জনা ফেলে ভাগাড় সৃষ্টি করেছে। এতে দু’টি অফিসের পরিবেশ মারাত্মক ভাবে বিস্মিত হচ্ছে। রোববার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ, ভূমি উন্নয়ন কর আদায় ক্যাম্প উদ্ভোধন করার পর ঘটনাস্থল পরিদর্শন করে এই ময়লা আবর্জনা দেখতে পান। তিনি স্থানীয় মিষ্টির দোকানের মালিককে ২৪ ঘন্টার মধ্যে নিজ খরচে ময়লা আবর্জনা পরিস্কার করার নিদের্শ প্রদান করেন। উক্ত সময়ের মধ্যে ময়লা আবর্জনা পরিস্কার করা না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। পরিদর্শনের সময় স্থানীয় সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং কর পরিশোধ করতে আসা জনগন ময়লা আবর্জনা দেখে অসন্তোষ প্রকাশ করেন। সরকারী জায়গায় অফিসের বাউন্ডারী দেওয়ালের ভিতরে এভাবে ময়লা আবর্জনা জমা করে রাখা একটি গুরুতর অপরাধ বলে উপস্থিত জনগন মত প্রকাশ করেন। নান্দাইল ভূমি অফিসের সহকারী ভূমি অফিসার মো. আজিজুল হক জানান, স্থানীয় শ্রী গুরু মিষ্টান্ন ভান্ডারের মালিককে তিনি বার বার নিষেধ করলেও কোন কাজ হয়না। ব্যক্তির স্বার্থে তিনি ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ঠ করছেন।