1. admin@auchsangbad.com : admin :
রাসিকের ১৯নং ওয়ার্ডে উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

রাসিকের ১৯নং ওয়ার্ডে উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলরের আয়োজনে উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ছোটবনগ্রাম ঈদগাহ মাঠে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সমাবেশে কাউন্সিলর সহ নারী বক্তারা ১৯নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়নের জন্য রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের নামটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দিয়েছেন। প্রকল্পের মাধ্যমে রাজশাহী মহানগরীতে নারীদের জীবনমানের উন্নয়ন হয়েছে। প্রকল্পের মাধ্যমে নারীরা নিজেরাই নিজেদের উন্নয়নে বিভিন্ন কাজ করে যাচ্ছেন। এটি অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, ইতোমধ্যে রাজশাহী মহানগরীতে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। আসলে উন্নয়নের তো শেষ নেই। আরো উন্নয়ন দরকার, সেগুলোও আমরা করতে চাই। আপনাদের ভাগ্যের পরিবর্তন, আপনাদের সন্তানদের ভাগ্যের পরিবর্তনে কাজ করে যেতে চাই। আমি আপনাদের পাশে ছিলাম, আছি ও আগামীতেও থাকবো। আপনারাও আমাদের উন্নয়নের সঙ্গে থাকবেন।
কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করে রাসিক মেয়র বলেন, হাতে-কলমে কাজ শিখলে দ্রুত কাজ পেয়ে আয় করা সম্ভব হয়। বিদেশী গিয়েও ভালো কাজ পাওয়া যায়। গতকাল ১৬নং ওয়ার্ডে গিয়ে দেখেছি সেখানে কাউন্সিলরের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ, ইংরেজি ভাষা শিক্ষাসহ বিভিন্ন কোর্স করানো হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে এমন প্রশিক্ষণ কোর্স চালু করার চেষ্টা করবো।
সমাবেশে রাসিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, আমাদের আর নতুন করে চাওয়ার কিছু নেই। উন্নয়নের জন্য ৩০টি ওয়ার্ডের মধ্যে ১৯নং ওয়ার্ডে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছেন মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।  উন্নয়নে ওয়ার্ডের চিত্রই বদলে গেছে। ১৯ নং ওয়ার্ডে ৪৩৭ টি রাস্তার মধ্যে ৩৫৮টির কাজ সম্পন্ন ও ৩৮৭টি ড্রেনের মধ্যে ৩৩৫ টি ড্রেনের কাজ সম্পন্ন হয়েছে। রাস্তাঘাট আলোকিত হয়েছে। ১৯নং ওয়ার্ডে শেখ রাসেল শিশুপার্ক নির্মিত হয়েছে। নতুন একটি কবরস্থান নির্মাণের উদ্যোগ নিয়েছেন নগরপিতা। মেয়র মহোদয়েরর সহযোগিতায় ১১৬৭ জনকে বয়স্ক ভাতা ও ৪৮৯ জনকে প্রতিবন্ধী ভাতা  প্রদান করা হয়েছে। এই ব্যাপক উন্নয়নের জন্য আমরা ওয়ার্ডবাসীর পক্ষ থেকে নগরপিতার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
নারী সমাবেশে উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, জোন-৭ সংরক্ষিত কাউন্সিলর উম্মে সালমা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দীন, শাহমখদুম থানা আওয়ামী লীগের সভাপতি আখতারুল আলম, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাছেন মন্ডল, সাধারণ সম্পাদক বাবর আলী, বিশিষ্ট নারী নেত্রী হাফিজা বেগম হ্যাপি, সুরভী আক্তার, কবরী রানী, নুর নাহার, সিমা বেগম, পিয়ারী বেগম, মনি বেগম, আকলিমা বেগম, জেসমিন আক্তার জেমি, জেবুন নেসা, ইতি, চাম্পা বেগম, আশা খাতুন, মোসাঃ খুকু, নাসিমা বেগম, নিরো বেগম, হিরা, সুমি বেগম, রিতা, মাসুমা, শাহিনা, ফাতেমা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!