
শাফায়েত নূরুল নিকলী প্রতিনিধিঃ-
কিশোরগঞ্জের নিকলীতে সাতটি ইউনিয়নের রাস্তার বেহাল অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে নিকলী উপজেলা সদর ইউনিয়নের মাইজহাটি, ষাইটধার, দামপাড়া ইউনিয়নের, সিংপুর ইউনিয়নের, ছাতিরচর ইউনিয়নের, গুরুই ইউনিয়নের, সাজনপুরসহ। সরজমিনে ঘুরে দেখা যায়,দাপাড়া হতে সিংপুর ৫ কিঃমিঃ রাস্তা দিয়ে প্রতিনিয়ত ছোট-বড় দূর্ঘটনা ঘটে যাচ্ছে। এসব রাস্তার মধ্যে বড় বড় গর্ত হওয়ার কারণে বিভিন্ন যান চলাচল করতে আগত জনগনের সমস্যা হচ্ছে। এ ছাড়া গুরই ইউনিয়ন হতে মঠ বাঙ্গা হইয়ে নিকলী কুর্শার মোড় পর্যন্ত ৪ কিঃমিঃ রাস্তার সমস্যাটি গত ১৫ বছর ধরে বেহাল অবস্থা পড়ে রয়েছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এ ছাড়াও এই রাস্তাটি বাজিতপুর, কুলিয়াচর, কটিয়াদী ভৈরব ঢাকাসহ বিভিন্ন শহরে যাতায়াতের জন্য এক মাত্র রাস্তা । নিকলী মাইজহাটি ১/২ কি: মি: রাস্তা ৪ বছর ধরে বেহাল অবস্থা পড়ে রয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। বর্তমান বাজিতপুর নিকলী আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ আফজাল হোসেন গত নির্বাচনের সময় এলাকা বাসিদের বলেছিলেন এ রাস্তাটি সমাপ্ত করবেন। কিন্তু এ পর্যন্ত রাস্তাটি না হওয়ার কারণে এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করছে। এ বিষয়ে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা পারভীন কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এসব রাস্তাগুলোর বিষয়ে খতিয়ে দেখবেন বলে উল্লেখ করেন।