1. admin@auchsangbad.com : admin :
গলাচিপায় অবৈধ ফিড কারখানার সিলিন্ডার বিস্ফোরণে আহত ১ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

গলাচিপায় অবৈধ ফিড কারখানার সিলিন্ডার বিস্ফোরণে আহত ১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৯ বার পঠিত

শ্রীঃ- মিশুক চন্দ্র ভুঁইয়া, স্টাফ রিপোর্টার।

পটুয়াখালীর গলাচিপায় ফিড বয়লার কারখানার সিলিন্ডার বিস্ফোরণে ১ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (১২ ফেব্রুয়ারী) বিকাল ৫টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ড পূর্ব বাঁশবুনিয়া গ্রামে অবস্থিত মেসার্স ইস্টার্ণ ইউরো ফিড মিলস কারখানায় এ বিস্ফোরণ হতাহতের ঘটনা ঘটে। আহত শ্রমিক মো. সুজন মৃধা (১৯) বাঁশবুনিয়া গ্রামের আশ্রাব মৃধার ছেলে এবং মেসার্স ইস্টার্ণ ইউরো ফিড মিলস কারখানার শ্রমিক।

জানা যায়, মেসার্স ইস্টার্ণ ইউরো ফিড মিলস্ এর শ্রমিক বয়লারের সিলিন্ডারের বাতাস প্রবাহের জন্য বিকাল ৫টার দিকে বয়লার সিলিন্ডার চালু করে। বয়লার সিলিন্ডার চালু করার সাথে সাথে মেশিনটিতে বিকট শব্দ হয়। এক পর্যায়ে বয়লার মেশিনটির সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কারখানার দেয়াল ভেঙ্গে পড়ে এবং বয়লার কারখানার সিলিন্ডারটি ছিটকে গিয়ে বিদ্যুতের তারের সাথে সজোরে আঘাত লেগে পাশের বিলে গিয়ে পড়ে।

এ সময় কর্মরত শ্রমিক সুজন মৃধার শরীরে আগুণ লেগে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা তার ডাক চিৎকার ও বিকট শব্দ শুনে তাকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত সুজন মৃধার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী ছিদ্দিক মৃধা, সাবেক ইউপি সদস্য শাহ আলম বলেন, আমরা বিকট শব্দ শুনে রাস্তায় এসে ফিড বয়লার কারখানার সিলিন্ডার বিস্ফোরণ সম্পর্কে জানতে পারি।

এ সময় আমরা লোকজন নিয়ে আহত সুজন মৃধাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এ বিষয়ে আহত সুজন মৃধার বাবা আশ্রাব মৃধা বলেন, আমার ছেলে এই কারখানায় কাজ করে। আগে আমরা কখনো এ ধরণের দুর্ঘটনা দেখি নাই। আমার ছেলেটা পুড়ে গিয়েছে। তার শরীরের দিকে তাকানো যায় না। আমি গরিব মানুষ এখন ওর চিকিৎসা কীভাবে করব জানি না। কারখানা মালিক পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলে আমার ছেলের এ অবস্থা হত না। এ ব্যাপারে মেসার্স ইস্টার্ণ ইউরো ফিড মিলস কারখানার মালিক বশির হাওলাদার বিদেশে থাকায় কারখানার পরিচালনাকারী তারই ছোট ভাই আব্দুল কাইয়ুম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কারখানায় ছিলাম না।

কি হয়েছে তা আমি জানি না। এ বিষয়ে আমখোলা ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুজ্জামান মনির বলেন, ঘটনা শুনেছি, বিষয়টি দুঃখজনক। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, মেসার্স ইস্টার্ণ ইউরো ফিড মিলস কারখানার বৈধ কাগজপত্র আছে কিনা তা পর্যালোচনা করা হবে। বৈধ কাগজপত্র না থাকলে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, যেকোন কারখানা করতে হলে অবশ্যই প্রথমে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!