
নান্দাইলে আওয়ামীলীগ নেতা আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টারের নিজস্ব অর্থায়নে শীত বস্ত্র বিতরণ অনুষ্টিত
আঞ্চলিক প্রতিনিধি,ময়মনসিংহ ঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের দিলালপুর ব্রীজ সংলগ্ন বাজারে আলহাজ্ব জালাল উদ্দিন মাষ্টারের নিজস্ব অর্থায়নে শনিবার (২৮জানুয়ারি ) বিকাল ৪ ঘটিকায় ৪ শতাধিক গরিব, অসহায় নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্টিত হয়েছে। উক্ত অনুষ্টানে নৌকার সমর্থক গোষ্টির উপদেষ্টা সিনিয়র আইনজীবি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও নৌকার সমর্থক গোষ্ঠী মুশুল্লী ইউনিয়ন শাখার সহ-সভাপতি মজিবুর রহমানের সসঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও ১৫৪ ময়মনসিংহ ৯ নান্দাইল নির্বাচনী এলাকায় বাংলাদেশ আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জালাল উদ্দীন মাষ্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা শামছুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা আকবর আলী, নান্দাইল উপজেলা নৌকা সমর্থক গোষ্ঠীর সাধারাণ সম্পাদক রাজ কাঞ্চন রেজা, বীরমুক্তিযোদ্ধা এমজে সাদেক, চ্যানেল আই,র সাংবাদিক আব্দুল কাদির, আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন আজাদ সহ প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নৌকার সমর্থক গোষ্ঠীর নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।