
কিশোরগঞ্জে ১ এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার-
মোঃ সোহেল মিয়া
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে মোঃ লিটন (২৭) নামে এক মাদক কারবারি কে ১ এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত মোঃ লিটন মিয়া হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলা সুদিরবন দক্ষিণ পাড়া গ্রামের মোঃ ইসমাইল হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে এসআই মোঃ রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের সহযোগিতা কিশোরগঞ্জ সদর উপজেলা সুদিরবন দক্ষিণ পাড়া গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ লিটন মিয়ার বসতঘর থেকে বিশেষ অভিযান চালিয়ে ১ এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এই ব্যাপারে কিশোরগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে এস আই রমজান আলী নিশ্চিত করেন।