
নিকলীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার -১।
শাফায়েত নূরুল:নিকলী প্রতিনিধিঃ কিশোরগঞ্জের নিকলীতে মোঃ দুলাল মিয়া (৫০) নামে মাদক কারবারি কে গাঁজাসহ গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ ডিবি পুলিশ। জানা যায়, বুধবার দুপুর ১২ টায় কিশোরগঞ্জ ডিবি পুলিশ সংঙ্গী ফোর্সের সহযোগিতা ঘটনাস্থল সিংপুর ইউনিয়নের গোড়াদিঘা গ্রাম থেকে ৫০০গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃত হলেন,নিকলী উপজেলা সিংপুর ইউনিয়নের গোড়াদিঘা গ্রামের জাহের আলীর ছেলে দুলাল মিয়া । নিকলী থানার ওসি মোহাম্মদ মনসুর আলী আরিফ ঘটনা সত্যতা স্বীকার করেন। বুধবার দুপুরে নিকলী থানার পুলিশ দুলাল মিয়া কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।