
নিকলীতে দুই গ্রুপে সংঘর্ষে আহত- ১০, উল্টো মামলা দায়ের গ্রেপ্তার-২ ।
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের নিকলীতে বাড়ীর সীমানা রাস্তা কে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ অন্তত আহত হয়েছে দশ জন। আহত হলেন, সোহেল মিয়া (৪০), শাহীন মিয়া (২২), ওমর খান (৩০), আউলিয়া খাতুন (৬৫), আম্বিয়া খাতুন,সালমা আক্তার, এদের মধ্যে সোহেল মিয়া, শাহীন মিয়া, আউলিয়া খাতুন, আম্বিয়া খাতুন কে গুরুত্বর আহত অবস্থায় কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ও বাকি জন কে নিকলী সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ব্যাপারে গতকাল শনিবার দিবাগত রাতে নিকলী থানার পুলিশ দুই জন কে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃত হলেন,নিকলী উপজেলা সদর ইউনিয়নের কুর্শা মালি ভিঠা গ্রামের মোঃ ফরিদ খানের ছেলে মোঃ ওমর খান (৩০), ও ওমর খানের ছোট ভাই রাইম খান (২২)। এলাকাবাসী সূত্রে জানা যায়,নবাব,মেরাজ, তৌহিদ, পারভেজ গংরা দীর্ঘদিন ধরে ওমর গংদের বাড়ীর সীমানার রাস্তার জায়গা দখল করার জন্য চেষ্টায় লিপ্ত ছিল। এরই ধারাবাহিকতায় গত রোববার সকালে নবাব গং মেরাজ, তৌহিদ, পারভেজ সহ ১০-১২ জন লোক দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে হামলা চালালে এই ঘটনার সূত্রপাত হয়। এই বিষয়ে উল্টো নবাবের গংরা বাদী হয়ে ওমর খান,রাইম খান, শাহীন মিয়া, সোহেল মিয়া কে আসামি করে নিকলী থানায় অভিযোগ একটি মামলা দায়ের করেন, তা মামলা নং-( ১ )তারিখ ৩/১/২৩ ইং। এ ব্যাপারে নিকলী থানার ওসি মোহাম্মদ মনসুর আলী আরিফ ঘটনা সত্যতা স্বীকার করেন।