1. admin@auchsangbad.com : admin :
অধ্যক্ষ কতৃক এক কোটির উর্ধে অর্থ আত্নসাৎ ও নানা অনিয়মসহ নিয়োগ জালিয়াতির অভিযোগ দুদক চেয়ারম্যান বরাবর। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

অধ্যক্ষ কতৃক এক কোটির উর্ধে অর্থ আত্নসাৎ ও নানা অনিয়মসহ নিয়োগ জালিয়াতির অভিযোগ দুদক চেয়ারম্যান বরাবর।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৩১ বার পঠিত

অধ্যক্ষ কতৃক এক কোটির উর্ধে অর্থ আত্নসাৎ ও নানা অনিয়মসহ নিয়োগ জালিয়াতির অভিযোগ দুদক চেয়ারম্যান বরাবর।

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী জেলা প্রতিনিধি।

নওগাঁ জেলাধীন নিয়ামতপুর উপজেলার বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের আলোচিত অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন এক কোটি ছাব্বিশ লক্ষ আটষট্টি হাজার পাঁচশত টাকা কলেজের বিভিন্ন মৌজার জমির আয়ের উৎস থেকে অধ্যক্ষ বিভিন্ন অকৌশলে আত্নসাৎ করেছেন বলে গত ১৮/০৯/২০২২ইং তারিখে লিখিত অভিযোগ করছেন দুদক চেয়ারম্যান বরাবর ও অনুলিপি প্রদান করেছেন (১) কলেজ পরিদর্শক, জাতীয় বিশ্ববিদ্যালয়, (২) মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা, (৩) পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চল, রাজশাহী। (৪) চেয়ারম্যান, রাজশাহী শিক্ষা বোর্ড, রাজশাহী।(৫) জেলা প্রশাসক, নওগাঁ। অভিযোগ করেছেন কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মোঃ আঃ হাকিম প্রাং ও এলাকাবাসী। অভিযোগে আরো জানা যায় অধ্যক্ষ কলেজে নানা অনিয়ম, নিয়োগ জালিয়াতি ও নিয়োগ বানিজ্য করে আরো ব্যাপক অর্থ আত্মসাৎ করেছেন। আরো জানা যায় অধ্যক্ষের নিয়োগ জালিয়াতির জন্য একাধিক শিক্ষক দীর্ঘদিন যাবত ন্যায্য বেতন ভাতাদি পাচ্ছেন না।
অধ্যক্ষ কর্তৃক নিয়োগ জালিয়াতির বিষয় টি রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসের পরিচালক মহোদয় তদন্ত করে প্রমাণ পেয়েছেন। অধ্যক্ষের অনিয়মের বিষয় গুলো এলাকা বাসী একাধিক বার অধ্যক্ষকে মৌখিক ভাবে বলার পরেও অধ্যক্ষ তা আমলে নেন নাই। অভিযোগ কারি বলেন অধ্যক্ষ নিজের অপরাধ লুকানোর জন্য বর্তমানে অধ্যক্ষ নানা ষড়যন্ত্র, মিথ্যা অপবাদসহ ভুক্তভোগী শিক্ষক দেরকে নানাভাবে কলেজে হয়রানি করছেন। আরো জানা যায় যে, অধ্যক্ষ কলেজের শিক্ষার মান, সুনাম ও ভাবমূর্তি নষ্ট করছেন। অভিযোগে আরো উল্লেখ রয়েছে একাধিক শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা ও সনদ নিয়ে সন্দেহ রয়েছে। যা খতিয়ে দেখা জরুরি দরকার বলেছেন।

অভিযোগ কারি আরো বলেন উক্ত কলেজের অর্থনীতি বিষয়ের শিক্ষকের বৈধ নিয়োগ বোর্ডের সকল কাগজ অধ্যক্ষ জালিয়াতি করে ভুয়া পাঁচটি বিষয় যথাঃ বাংলা, ইংরেজি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান ও ভূগোল অধ্যক্ষ ভুয়া নিয়োগ দেখিয়েছেন। জানা যায় অধ্যক্ষ গোপনে মূল রেজুলেশন কাটাকাটি করে ভুয়া নিয়োগ দেখিয়েছেন। যার জন্য বৈধ নিয়োগ প্রাপ্ত অর্থনীতির শিক্ষক মোঃ এরশাদ আলীর ন্যায্য বেতন ভাতা ২০১৯ সালের জুন- জুলাই মাস থেকে এখন পর্যন্ত চালু হচ্ছে না, অধ্যক্ষ কর্তৃক মূল রেজুলেশন কাটাকাটি করার জন্য
অভিযোগে আরো জানা যায়, অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন স্বল্প সময়ে রাজশাহী শহরের বহরমপুর এলাকায় জমি ক্রয় করে বিলাসবহুল বাড়ি তৈরি করেছেন যা অধ্যক্ষের আয়ের সাথে সঙ্গতিহীন। অভিযোগ কারি যথাযথ কর্তৃপক্ষকে বিষয় টি খতিয়ে দেখার দাবি করেন। অভিযোগে আরো জানা যায়, মহান উক্ত কলেজটি এখন অধ্যক্ষ কর্তৃক নানা অনিয়ম, দূর্নীতি, নিয়োগ জালিয়াতি ও টাকা লুটপাটের আখড়ায় পরিণত হয়েছে। এতে করে শিক্ষার গুণগত মান, সুনাম ও উন্নয়নের ধারা অধ্যক্ষ নষ্ট করছেন। অভিযোগ কারিগণ আরো বলেন বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের বর্তমান সকল অবকাঠামো ও উন্নয়নমুলক কাজ সরকারি বরাদ্দকৃত অর্থে নির্মিত হয়েছে।
অভিযোগ কারি গণ যথাযথ কর্তৃপক্ষের নিকট দাবি করেন যে, স্বল্প সময়ের মধ্যে ভুক্তভোগী অর্থনীতি বিষয়ের শিক্ষক মোঃ এরশাদ আলীর ও অন্য ভুক্তভোগী শিক্ষকের বেতন- ভাতাদি চালু করনে ও অধ্যক্ষের নানা অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্হা গ্রহন প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!