
কিশোরগঞ্জে মাদক বিরোধী কর্মশালা
শাহ্ মোঃ সারোয়ার জাহান
কিশোরগঞ্জ প্রতিনিধি।
মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত।
রবিবার (১২ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সাওার ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আকতার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাজমুল করীম, সদর মডেল থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি উপ পরিদর্শক মদন সাহা।
স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হলুদ, তামাক নিয়ন্ত্রণ সংগঠন কাইডস্ ও টাস্কফোর্স প্রতিনিধি সাংবাদিক শাহ মোঃ সারওয়ার জাহান। ১১ টি ইউনিয়নের চেয়ারম্যান,মেম্বার, সরকারী বেসরকারি দপ্তরের প্রতিনিধি,এনজিও, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।