1. admin@auchsangbad.com : admin :
ভালুকায় শিক্ষার্থীর উপর হামলা থানায় অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ভালুকায় শিক্ষার্থীর উপর হামলা থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২৮১ বার পঠিত

ভালুকায় শিক্ষার্থীর উপর হামলা থানায় অভিযোগ

সজিব ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় পূর্ব শর্ত্রুতার জেরে শিক্ষার্থীর উপর হামলা থানায় অভিযোগ।ঘটনাটি ঘটেছে,ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের জঙ্গলপাড়া এলাকায়।

শিক্ষার্থীর মা আয়েশা আক্তার সূত্রে জানাযায়, জঙ্গলপাড়া এলাকার বাসিন্দা ছয়েব আলী, মোঃ সোহাগ মিয়া, আবু উভয় পিতা-ছয়েব আলী, মাহি এর বিরুদ্ধে শিক্ষার্থীকে মেরে আহত করার অভিযোগ। শিক্ষার্থীর মা আয়েশা জানান,তারা নেশা জাতীয় দ্রব্য সেবন করে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধে লিপ্ত থাকে।এবং এলাকার লোকজনের সাথে অহেতুক ঝগড়া বিবাদ,মারধর করে আসছে।তাদের ভয়ে এলাকার লোকজন বিভিন্ন অপরাধের কথা মুখ খুলতে পারে না।বিশ্বকাব ফুটবল খেলা উপলক্ষে আমার স্বামী-আব্দুর রশিদ ও ছেলে আশরাফুল ইসলাম (১৭) রাতের বেলায় আজিজ মার্কেটে বড় পর্দায় ফুটবল খেলা দেখে।পরে খেলা দেখা শেষে স্বামী-আব্দুর রশিদ প্রস্রাব করতে যায় এবং ছেলে -আশরাফুল ইসলাম পায়ে হেটে বাড়ীর উদ্দেশ্যে রওনা হলে ২৫শে নভেম্বর রাত আনুমানিক ৩টার দিকে কাচিনার জঙ্গলপাড়া আজিজ মার্কেটের বাবুল মিয়ার মুদি দোকানের সামনে অভিযুক্তরা সহ অজ্ঞাত নামা ৪/৫ জনকে সাথে নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে মেরে আহত করে।আমার ছেলে আশরাফুলের পথরোধ করে ১নং বিবাদীর হুকুমে সকল বিবাদীগন অতর্কিত ভাবে মারপিট করে ছেলের শরীরের বিভিন্ন স্থান সহ মাথায় বেদনা দায়ক জখম ও গলা টিপে হত্যার চেষ্টা করে।

শিক্ষার্থীর মা আয়েশা আরো জানান,২নং বিবাদী আমার ছেলের ডান পায়ে আঘাত করে গুরুতর জখম করে।৩ ও ৪নং বিবাদীর হাতে থাকা লোহার রড দিয়ে ছেলের পিঠে ও পায়ের রানে এলোপাথারি ভাবে মেরে রক্তাক্ত জখম হলে মাটিতে পড়ে গেলে ৩নং বিবাদী আমার ছেলের পরিহিত প্যান্টের পকেটে থাকা নগদ টাকা জোর পূর্বক নিয়ে যায়। আমার ছেলের ডাক চিৎকারে আমার স্বামী ও বিল্লাল হোসেন,কামাল হোসেন সহ আশ-পাশের লোকজন ঘটনাস্থলে আসলে তারা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়।পরে আহত অবস্থায় ছেলে আশরাফুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে চিকিৎসা করাই।এই বিষয়ে এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করে থানায় অভিযোগ দায়ের করি।আমি এই বিষয়ে সুষ্ঠ তদন্ত করে আইনগত ব্যবস্থা ও বিচার দাবি করছি।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!