1. admin@auchsangbad.com : admin :
গলাচিপায় অবৈধ দখলে বাধা দেওয়ায় সাংবাদিক পরিবারকে মামলা দিয়ে হয়রানী - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

গলাচিপায় অবৈধ দখলে বাধা দেওয়ায় সাংবাদিক পরিবারকে মামলা দিয়ে হয়রানী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২৪৫ বার পঠিত

গলাচিপায় অবৈধ দখলে বাধা দেওয়ায় সাংবাদিক পরিবারকে মামলা দিয়ে হয়রানী

স্টাফ রিপোর্টারঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের আলগী তাফাল বাড়িয়া গ্রামে অবৈধ ভাবে অন্যের রেকর্ডি সম্পত্তি দখল করে ভবন নির্মাণ কাজে বাধা দেওয়ায় একাধিক মিথ্যা মামলা দিয়ে এক সাংবাদিক পরিবারের সদস্যদের হয়রানী করার অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানাযায়, ঢাকার শ্যামপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফেডারেশন অফ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফজিও) সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেনের দাদা মৃত্যু আবুল কাশেম গাজী গত অনুমান ২৫ বছর পূর্বে একই এলাকার মৃত্যুঃহাফেজ স্বর্নমত এর ছেলে সুলতান স্বর্ণমত এর বসতবাড়ি নির্মাণের জায়গা না থাকায় নামমাত্র মুল্যে ৯৬,০৮,৪০ খতিয়ানের ২৪ দাগের স্থানীয় মাপেরও (১০করা) জমি রেজিস্ট্রি দলিল মূলে উল্লেখিত দাগ খতিয়ান থেকে জমি বুঝিয়ে দেন, সুলতানা স্বর্ণমত দলিল মূলে জমি ভোগদখল করতে থাকেন। সুলতান স্বর্ণমত বিভিন্ন দাগ খতিয়ানে (১০শতাংশ ) জমির মালিক হলেও গত দুই বছর যাবত হঠাৎ করে গায়ের জোরে দুইটি মাত্র দাগে ১৫৪,১৫৫, একশত খতিয়ান থেকে স্থানীয় মাপের (৪০ শতাংশ ) জমি অবৈধ ভাবে দখল করে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন, অবৈধ ভাবে সুলতান স্বর্ণমতের নির্মাণাধীন ভবনের কার্যক্রমে সাংবাদিক মনির হোসেনের বাবা মোঃ ইব্রাহীম গাজী ও চাচা মোঃ সিদ্দিক গাজী বাধা দিলে অবৈধ দখলদার সুলতান স্বর্ণমত ক্ষিপ্ত হয়ে সাংবাদিক মনির হোসেনের বাবা, চাচা ও চাচাতো ভাই সহ তার পরিবারের সদস্যদের একাধিক মিথ্যা মামলা হামলা দিয়ে হয়রানি করে আসছেন, মিথ্যা মামলার কারণে ভুক্তভোগী সাংবাদিক পরিবারটি অসহায়ত্বের জীবনযাপন করছেন।

এবিষয়ে ভুক্তভোগী মোঃ সিদ্দিক গাজী বলেন, পাকা বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় পর থেকেই শুরু হয় ভূমি দস্যু সুলতান স্বর্ণমতের মামলাবাজি, এ পর্যন্ত সুলতান আমাদেরকে তিনটি মিথ্যা মামলা দিয়েছে, সর্বপ্রথম গত (৩০ জানুয়ারী) ২০২২ তারিখে সুলতান স্বর্ণমত এর স্ত্রী মোসাঃ আলো রানী (৪৭) বাদী হয়ে মৃত্যু আবুল কাসেম গাজীর দুই ছেলে মোঃ ইব্রাহীম গাজী (৫০) ও মোঃ সিদ্দিক গাজী (৫৫), মৃত্যু হাসেম গাজীর ছেলে মোঃ হালেম গাজী (৪৬) ও মোঃ সোহরাব খাঁ’র ছেলে মোঃ কাওসার (২৩) সহ আরও অজ্ঞাত নামা ৭/৮ জনকে আসামী করে পটুয়াখালী আইন শৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) ট্রাইবুনাল মামলা করেন, যাহার মামলা নং ১৭/২২।

একই দিনে (৩০ জানুয়ারী) ২০২২ তারিখে সুলতান স্বর্ণমত এর স্ত্রী মোসাঃ আলো রানী বাদী হয়ে সোহরাব খাঁ’র ছেলে মোঃ কাওসার (২৩), হাসেম গাজীর ছেলে মোঃ হালেম গাজী (৪৫), আবুল কাশেম গাজীর দুই ছেলে মোঃ সিদ্দিক গাজী (৫৫) ও মোঃ ইব্রাহীম গাজী (৫০), গফুর খাঁ’র ছেলে হাফেজ সোহরব খাঁ (৫৫), হাসেম চৌকিদারের ছেলে মোঃ নূরুল ইসলাম চৌকিদার (২৫), সেলিম গাজীর ছেলে তৌহিদ গাজী (২৪) ও হাসেম গাজীর ছেলে মোঃ হাবিব গাজী (৫৮) কে আসামী করে পটুয়াখালী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন, যাহার মামলা নং ৮৬/২০২২।

গত (২৪ এপ্রিল) ২০২২ তারিখে সুলতান স্বর্ণমত এর মেয়ে মোসাঃ কুলসুম বেগম (২৮) বাদী হয়ে মোঃ ইব্রাহীম গাজী (৪৫), হাফেজ সোহরাব খান (৫০) ও মোঃ সিদ্দিক গাজী (৫৫) সহ আরও ৩/৪ জনকে অজ্ঞাত নামা আসামী করে গলাচিপা থানায় একটি মামলা করে, যাহার মামলা নং ১৫।

একাধিক মিথ্যা মামলার বিষয়ে জানার জন্য অভিযুক্ত সুলতান স্বর্ণমতকে ফোন করলে সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।

ভুক্তভোগী সাংবাদিক মনির হোসেনের বাবা ইব্রাহীম গাজী বলেন, এই বিষয়ে এলাকার মেম্বার, চেয়ারম্যান ও গলাচিপা থানায় একাধিক বার সালিশ বৈঠক বসে, সালিশিগণের সিদ্ধান্ত মানতে অনিয়া প্রকাশ করেন সুলতান স্বর্ণমত এই কারনে কোন সমাধান হয় নাই।

এবিষয়ে সাংবাদিক মনির হোসেন বলেন, আমি ঢাকায় বসবাস করি, আমাদের পৈতৃক সম্পত্তি সুলতান স্বর্ণমত অবৈধ ভাবে দখল করে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন, আমার বাবা এবং চাচা তাদের পৈতৃক সম্পত্তি রক্ষার্থে ভবন নির্মাণ কাজে বাধা দেওয়ার পর থেকেই সুলতান স্বর্ণমত ক্ষিপ্ত হয়ে একাধিক মিথ্যা মামলা দিয়ে আমার পরিবারের সদস্যদের হয়রানি করে আসছে, আমি মিথ্যা মামলার বিষয়ে প্রশাসন, এলাকার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের কাছে ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক ন্যায় বিচারের দাবি জানাই।

এবিষয়ে গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন,এই থানায় আমি নতুনযোগদান করেছি এ বিষয়ে আমার জানা ছিল না কোন ব্যক্তি যদি হয়রানি মূলক কোন মিথ্যা মামলা করে, তা যদি প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!