
ময়মনসিংহে ডিজিটাল সেন্টারের একযুগ পূর্তি উদযাপন
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ প্রতিনিধিঃ-
ময়মনসিংহে ডিজিটাল সেন্টারের একযুগ পূর্তি উদযাপন। ডিজিটাল সেন্টার জনগনের দোরগোড়ায় সেবার একযুগ পূর্তি উদযাপন উপলক্ষ্যে কেক কেটা ওআলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর ইসলাম ফকির, ময়মনসিংহ জেলা উদ্যোক্তা ফোরামের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ। আলোচনা শেষে কেক কেটে ডিজিটাল সেন্টারের ১ যুগ পূর্তি উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন
জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও জেলার বিভিন্ন উদ্যোক্তাগণ প্রমুখ।