1. admin@auchsangbad.com : admin :
আমাদের কন্ঠে বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক: খায়রুল আলম রফিক - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

আমাদের কন্ঠে বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক: খায়রুল আলম রফিক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২২১ বার পঠিত

আমাদের কন্ঠে বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক: খায়রুল আলম রফিক

সুমন ভট্টাচার্য ময়মনসিংহ প্রতিনিধিঃ-

বর্ষসেরা অপরাধ বিষয়ক সাংবাদিকের পুরস্কার পেয়েছেন দৈনিক আমাদের কন্ঠের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রধান সিনিয়র সাংবাদিক খায়রুল আলম রফিক।

বুধবার (৯ নভেম্বর ) রাত্রে আমাদের কন্ঠ পত্রিকার নিজস্ব কার্যালয়ে সাংবাদিক বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক ২০২০-২০২২ অনুষ্ঠিত হয়।

দৈনিক আমাদের কন্ঠের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রধান সিনিয়র সাংবাদিক খায়রুল আলম রফিক বিগত দুই বছরে কক্সবাজারের মাদক সম্রাটদের তালিকা প্রকাশ,ময়মনসিংহের কয়েকজন দুর্নীতিবাজ মাফিয়া ডনদের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশ স্বাস্থ্যখাতের একাদিক মাফিয়া ডনদের হাজার কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য উদ্ঘাটন।

এছাড়া ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পর্দা কান্ড,রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ২২ কোটি টাকা অনিয়মের সংবাদ প্রকাশ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শত কোটি টাকা অনিয়মের খবর প্রকাশ,টেকনাফের সাবেক ওসি প্রদীপের কুকর্ম ধারাবাহিক ভাবে প্রকাশ ও মাউশিতে ১৩৫ জন কর্মচারীদের মধ্যে ৪৩ জন কোটিপতি,সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতি-অনিয়ম,হবিগঞ্জ মেডিকেল কলেজের ১৪ কোটি টাকা হরিলুট এমন আলোচিত বহু সংবাদ প্রকাশ করে প্রশংসায় ভাসছেন খায়রুল আলম রফিক। এমন সংবাদ প্রকাশ হওয়ার পর রাঘব বোয়ালরা দুদক ও আইনশৃঙ্খলা বাহিনীদের মামলায় কারাগারে গেছেন অনেকেই। দেশ ছেড়ে পালিয়ে গেছেন বহু রাঘববোয়াল। এমন একাধিক বিশেষ রিপোর্টের পরিপেক্ষিতে ও সাংবাদিকতায় অবদান রাখায় অনুসন্ধান প্রতিবেদন ক্যাটাগরিতে তাহাকে এই পুরস্কার দেওয়া হয়।

২০২০-২২ সেশনে বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে দৈনিক আমাদের কন্ঠের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রধান সিনিয়র সাংবাদিক খায়রুল আলম রফিক-কে পুরস্কার ও সম্মাননাপত্র তুলে দেন আমাদের কন্ঠের নির্বাহী সম্পাদক জনাব মিয়াজী সেলিম আহমেদ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের কন্ঠের নির্বাহী সম্পাদক জনাব মিয়াজী সেলিম আহমেদ
বলেন,সাহিত্য না জানলে ভালো লেখা যায় না। লেখায় মাধুর্য বাড়াতে সাংবাদিকদের সমস্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে।

এসময় তিনি আরোও বলেন,সাংবাদিকতা মহান পেশা। সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা যা লিখবে জাতি সেটাই জানবে। সাংবাদিকদের কাজ সত্য তুলে ধরা। কারও ভাবমূর্তি নষ্ট করতে সাংবাদিকতা নয়। আশা করি সাংবাদিকরা সত্যকে তুলে ধরবে।
সাংবাদিকরা হলো জাতির আয়না। সাংবাদিকদের লেখার মধ্যে দায়িত্ববোধ থাকতে হবে। কারণ একটি সংবাদ প্রকাশের পর তা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকে না সে বিষয়ে সকল সাংবাদিককে খেয়াল রাখতে হবে ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!