1. admin@auchsangbad.com : admin :
সাতকানিয়া থানায় ধর্ষণের অভিযোগ দিলেও পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা নেইনি বলে ভুক্তভোগীর অভিযোগ! - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

সাতকানিয়া থানায় ধর্ষণের অভিযোগ দিলেও পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা নেইনি বলে ভুক্তভোগীর অভিযোগ!

  • প্রকাশের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৬৭ বার পঠিত

সাতকানিয়া থানায় ধর্ষণের অভিযোগ দিলেও পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা নেইনি বলে ভুক্তভোগীর অভিযোগ!
<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>
বিশেষ প্রতিনিধি,

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী এলাকার ফকির বাড়ির জালাল উদ্দীনকে মারধর ও তার স্ত্রী নূর বেগমকে ধর্ষণ ও মারধরের অভিযোগ উঠেছে একই এলাকার আবুল বশরের ছেলে রাজা মিয়া (৩০), ইমান আলী প্রকাশ নবাব মিয়া (২৮), জাফর (৩৮), অলি মেস্ত্রীর ছেলে আব্দুল গফুর (৪৮), জাফর (৪২), আবুল বশর নামের ব্যক্তিদের বিরুদ্ধে। এব্যাপারে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা নেইনি বলে জানান ভুক্তভোগী জালাল উদ্দিন ও জামাল উদ্দিনের স্ত্রী নুর বেগম।এমনকি পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে নেবে বলে বিভিন্ন কালক্ষেপণ করছে বলেও জানান ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে ৪ঠা নভেম্বর শুক্রবার উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী এলাকার ফকির পাড়ায়।

সরেজমিনে গিয়ে স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে এই তথ্য জানা যায়।

এঘটনায় সাতকানিয়া থানায় নুর বেগম বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ প্রশাসন তদন্তের নামে কালক্ষেপণ করছে, ১মাস পার হলেও কোন ব্যবস্থা নেইনি বলে জানান!

এজাহার সূত্রে জানা যায়, গত ০৪ অক্টোবর বিকাল ৪ টায় কেঁওচিয়ার তেমুহনী এলাকার রাজামিয়া একই এলাকার প্রতিবেশী মো. জালাল উদ্দীন এর স্ত্রীকে কুপ্রস্তাব দেন এবং ঝাপটে ধরে জোর পূর্বক ধস্তাধস্তি করে জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টা করেন। এ সময় নুর বেগম আত্মচিৎকার শুরু করলে তার চিৎকারে শাশুড়ি চলে এলে বয়স্ক শাশুড়িকেও মারধর করে পালিয়ে যায়।

অভিযোগে আরো জানা যায়, নুর বেগমকে ধর্ষণচেষ্টার বিচার চাইতে গিয়ে তার স্বামী জালাল উদদীনকেও প্রাণে হত্যার করার উদ্দেশ্যে বেদড়ক মারধরও এবং ধারালো ছুরি দিয়ে শরীরে আঘাত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় স্বামী জালাল উদদীনকে সাতকানিয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে অবস্থা আশংকাজনক হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে কেঁওচিয়া তেমুহনী এলাকার নুর বেগম বলেন, আমার স্বামী জালাল উদদীন বিদেশ থেকে আসছে মাত্র ২-৩ মাস হচ্ছে। এর আগে থেকেই রাজা মিয়া আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল তবে আমাকে রাজি করাতে পারছিল না। কিন্তু সর্বশেষ গত ৪ অক্টোবর আছরের সময় আমি দরজার ছিটকানি না লাগিয়ে ঘুমাতে গেলে হাতে ছুরি নিয়ে আমার সর্বনাশ করে, পরে আমার শাশুড়ি দেখে ফেললে তাকেও ধাক্কা দেয়। এ খবর শুনে আমার স্বামী এলে তিনি তাদের বাড়িতে এই বিষয়ে জানতে গেলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে। আমি এ বিষয়ে সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।

এদিকে নূর বেগমের স্বামী জালাল উদদীন কান্নাজড়িত কণ্ঠে বলেন, বউয়ের নির্যাতনের বিচার চাইতে গিয়ে আমাকেও আহত করা হলো।
এতে আমার একটি দাঁতও পড়ে যায়। আমার শরীরে বিভিন্ন জায়গায় একাধিক সেলাই করা হয়। আমি প্রশাসনের নিকট এই নির্যাতনের বিচার চাই। এ বিষয়ে মুঠোফোনে এডিশনাল এসপি শিবলী নোমান এর কাছ থেকে জানতে চাইলে তিনি জানান যে আমি নিজে সঠিক তদন্ত করে আসামিদের অ্যারেস্ট করবো বলে আশ্বাস দিয়েছে। এবং ভিকটিম নুর বেগম বলেন আসামি রাজামিয়া এসে আমার ঘরের দরজা ভেঙ্গে, জোরপূর্বক আমার শ্রীলতা হানি করে পালিয়ে যায় তাই তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুবিচার চাচ্ছেন। এ বিষয়ে সাতকানিয়া থানার তদন্ত এস আই থেকে জানতে চাইলে তিনি বলেন আমি সরেজমিন গিয়ে দেখেছি সেখানে মারামারি হয়েছে আর বাকি কিছু আমি জানিনা। এ বিষয়ে আসামি রাজা মিয়া কে বারবার মুঠোফোনে ফোন দিয়ে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!