1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জ -২ আসনে ৭ প্রার্থীর পাঁচ জনই জামানত হারালেন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কিশোরগঞ্জ -২ আসনে ৭ প্রার্থীর পাঁচ জনই জামানত হারালেন

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৬ বার পঠিত

বিশেষ প্রতিবেদক
৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া)আসনের ৭ প্রার্থীর মধ্যে পাঁচজনই জামানত হারিয়েছেন। বেসরকারী ফলাফলে এসব তথ্য জানা গেছে।তারা হলেন,কিশোরগঞ্জ -২ আসনের বিতর্কিত,বিএনপি থেকে ছয়বারের বহিস্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান রঞ্জন।নির্বাচনে তিনি ট্রাক প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ১৯৯ ভোট।এ আসনের দুই উপজেলায় মোট ভোট ১ লাখ ৭৯ হাজার ৮২ জন ভোট দিয়েছেন।সে হিসেবে মেজর(অব.)আখতারুজ্জামান রঞ্জন তার জামানত হারিয়েছেন।ভোটের প্রচারের মাঠে তার নির্বাচনী পোষ্টারে উপরে উপরে খালেদা জিয়ার মুক্তি চান।কিন্তু তলে তলে তিনি অন্য দলের জয়গান গেয়ে দুই উপজেলার আলোচিত ব্যক্তি হিসেবে পরিগনিত হন।এছাড়াও নির্বাচনে আলেয়া বেগম(এনপিপি)নির্বাচনে আম প্রতীকে ২৬৫ ভোট,গণফ্রন্টের মীর আবু তৈয়ব রেজাউল করিম মাছ প্রতীকে ১২৮ ভোট,গণতন্ত্রী পার্টির আশরাফ আলী ৫৮৯ ভোট ও বিএনএম পার্টির বিল্লাল হোসেন ১১৫২ ভোট পেয়ে তাদের জামানত হারিয়েছেন।পাকুন্দিয়া উপজেলায় মোট বৈধ ভোট সংখ্যা ৮০৯৯৮টি।বাতিল ভোট ৯২২টি।সর্বমোট ভোটের সংখ্যা ৮১৯২০ ভোট। কটিয়াদী উপজেলায় বৈধ মোট ভোট ৯৫৭৫২টি।বাতিল ভোট ১৪১০টি। সর্বমোট ভোটের সংখ্যা ৯৭১৬২ জন।কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সূত্রে এই তথ্য জানা গেছে।উল্লেখ্য,কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া)আসনে ২০ হাজার ৬০৭ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি অ্যাডভোকেট মো: সোহরাব উদ্দিন (ঈগল)।তিনি পেয়েছেন ৮৯ হাজার ৫৩৯ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দ (নৌকা)পেয়েছেন ৬৮ হাজার ৯৩২ ভোট।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!